চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের অজান্তেই বার্সার সর্বনাশ করে চলেছেন মেসি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা-লিওনেল মেসি; ২০১৯ সাল পর্যন্ত এই দুটি নাম যেন একই বৃন্তে দুই ফুল হয়ে সুবাস ছড়িয়ে গেছে। এরপর ২০২০ সালে বিশ্বে হানা দিলো করোনা মহামারি, বার্সা-মেসি সম্পর্কেও লাগলো মড়ক। পারফরম্যান্সে দুর্দশা আর ক্লাব সভাপতি যদাচার আচরণে বিরক্ত হয়ে ন্যু ক্যাম্প ছাড়তে চাইলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য শেষ পর্যন্ত থেকে গেছেন যদিও তবে তার এই ঘোষণা বার্সার জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে উঠেছে বলে মনে করেন ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ চিনতো আজরাম।

বায়ার্ন মিউনিখের কাছে গত চ্যাম্পিয়ন্স লিগে ৮-২ গোলে লজ্জার হারের পর ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়ার ঘোষণা দেন মেসি। বার্সা কখনও ছাড়বেন না মেসি; যারা এই স্বপ্ন দেখে বসেছিলেন তাদের জন্য এই ঘোষণা ছিলো বিশাল এক ধাক্কা। স্বার্থে আঘাত আর সাফল্য খরাতে যে মেসির ধৈর্যচ্যুতি ঘটতে পারে প্রথমবারের মত সেটা টের পেয়ে গেছে বার্সা ভক্তরা।

মেসির ঘোষণায় শুধু বার্সা ভক্তই নয়, নড়েচড়ে বসেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোও। বিপণন বিশেষজ্ঞ চিনতো আজরাম বলছেন বার্সার সঙ্গে স্পন্সরশীপ নিয়ে জড়িয়ে আছে যেসব প্রতিষ্ঠান তারা মেসি-বার্সা সম্পর্ক নিয়ে সতর্ক দৃষ্টি রাখছে। ন্যু ক্যাম্পে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের ভবিষ্যৎ অনিশ্চিত মনে হওয়ায় এক ধাক্কায় বার্সার স্পন্সরশীপ থেকে আয় ৩০ থেকে ৫৫ মিলিয়ন ইউরো কমে এসেছে বলে জানিয়েছেন আজরাম।

আজরামের মন্তব্য অবশ্যই শঙ্কা জাগানিয়া বার্সার জন্য। পদত্যাগ করা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউয়ের আমলে ক্লাবটির পৃষ্ঠপোষক কার্যক্রমের প্রধান ছিলেন তিনি। সুতরাং কি করলে কিভাবে ভালো স্পন্সরশিপ মিলবে সেটা তার ভালোই জানার কথা। ইএফইকে এই বিশেষজ্ঞ জানিয়েছেন কেবল মেসির ঘোষণার কারণেই বর্তমান পৃষ্ঠপোষক জাপানি প্রতিষ্ঠান রাকুতেনের কাছ থেকে ২৫ মিলিয়ন ইউরো কম পেয়েছে বার্সা।

‘বর্তমান চুক্তি ৩০ মিলিয়নই বলে দিচ্ছে রাকুতেন মেসির অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় আছে। আমি নিজেই অবাক হবো যদি বর্তমান চুক্তির মূল্য ৩০ মিলিয়ন হয় তাহলে।’

‘রাকুতেন যখন বার্সার সঙ্গে চুক্তি করেছিলো তখন দলে ছিলো মেসি,নেইমার-সুয়ারেজ। বাণিজ্যিকভাবে এই ত্রয়ীর মূল্য ছিলো আকাশছোঁয়া। আর এখন নেইমার-সুয়ারেজকে ছাড়া বার্সা চুক্তি বাড়াতে চাইছে, আবার মেসির ভবিষ্যৎও এখানে অনিশ্চিত।’

‘যখন বার্সা তাদের ব্র্যান্ড বিক্রি করতে চাইবে তখন সবার আগে মেসির ছবি ব্যবহার করে। বর্তমান পরিস্থিতিতে যেকোনো প্রতিষ্ঠানই বার্সার সঙ্গে তিন-চার বছর চুক্তি বাড়াতে ভয় পাবে কারণ খেলোয়াড় ছাড়া তাদের কাছে এই ক্লাবের কোনো মূল্যই নেই।’

মেসির ক্লাব ছাড়ার ঘোষণাতেই বার্সার এমন দুর্গতি বলে জানিয়েছেন আজরাম, ‘বার্সা ছাড়তে চেয়েই মেসি সবচেয়ে বড় সর্বনাশটা করেছে। অনেক ভক্তই মেসির জন্য বার্সা সমর্থন করে, যেমনটা ছিলো রোনালদোর। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে চলে যাবার পর এই ভক্তরাও রোনালদোর সঙ্গে জুভেন্টাস সমর্থন শুরু করে।’

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুশফিক-আশরাফুল

পরবর্তী

জনি ডেপ ভক্তদের ষড়যন্ত্র সফল হয়নি!

পরবর্তী

জনি ডেপ ভক্তদের ষড়যন্ত্র সফল হয়নি!

২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT