চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের মাটিতে কুপোকাত ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

টি-২০ উদ্বোধনী ম্যাচেই নিজেদের ইচ্ছামতো তৈরি করা পিচেই কুপোকাত হয়েছে টিম
ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে ধোনি বাহিনী হেরেছে ৪৭ রানে।

১২৭ রানের
ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি রেখে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায়
ভারত। এই নিয়ে টানা পাঁচবার টি-২০তে কিউইদের কাছে হারলো ভারত।

ভারতের ইনিংসের প্রথম ওভারেই শিখর ধাওয়ানকে প্যাভিলনে পাঠায় নাথান ম্যাককুলাম। গত বছর জুনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া কিউই লেগ স্পিনার মিচেল সান্টনার তার ঘূর্ণি দিয়ে এক প্রকার ছড়ি ঘুরিয়েছে ভারতীয় টপ অর্ডারের ব্যাটসম্যানদের উপর।

তৃতীয় ওভারেই তিনি তুলে নেন রোহিত শর্মা ও সুরেশ রায়নাকে। ওভারের দ্বিতীয় বলে সান্টনারকে ক্রিজ থেকে বেড়িয়ে ছক্কা হাঁকাতে গিয়ে বলের টার্নের কাছে পরাজিত হন রোহিত। স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেননি রনচি।ওভারের পঞ্চম বলেই মিড উইকেটে গ্যাপটিলের কাছে ক্যাচ প্রাকটিস করিয়ে সান্টনার তুলে নেয় রায়নাকে।

দলীয় ১২ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। দলের ওই অবস্থায় হাল ধরেন বিচক্ষণ বিরাট কোহলি ও অভিজ্ঞ যুবরাজ সিং। এই জুটি দেখে শুনেই খেলতে থাকে।

তবে পঞ্চম ওভারে ভুল করে বসেন যুবরাজ। ম্যাককুলামের হাতে কট অ্যান্ড বোল্ড হন তিনি। যুবরাজের ফিরে যাওয়ার পর নিজেকে বেশিক্ষণ ক্রিজে ধরে রাখতে পারেনি কোহলি। সোধির অফ স্ট্যাম্পে পিচ করা বলে কভার ড্রাইভ করতে গিয়ে ব্যক্তিগত ২৩ রানের মাথায় উইকেটের পিছনে ক্যাচ দেয় কোহলি।

Reneta

এরপরেই ভারতীয়দের সাজঘরে আসা যাওয়ার মিছিল শুরু হয়। নবম ওভারে সান্টনরের ঘূর্ণিতে এলবিডব্লিউ হন হার্দিক পান্ডিয়া। পরের ওভারে সোধি তুলে নেয় জাদেজাকে। এরপর অধিনায়ক ধোনি সংগ্রামী ইনিংস শুরু করেন অশ্বিনকে নিয়ে। ১৭তম ওভারে অশ্বিনকে আউট করেন সোধি। ক্রমেই বিপদজনক হয়ে উঠতে ভারতীয়দের শেষ ভরসা ধোনিকে ৩০ রানে লং অনে ম্যাককুলামের হাতে তালুবন্দি করে সাজঘরে পাঠান সান্টনার।

পেসার মিলনে শেষ ব্যাটসম্যান নেহেরাকে বোল্ড করলে জয়ের আনন্দে মেতে উঠে কিউইরা। এ জয় উৎসর্গ করা হয় তাদের সদ্য প্রয়াত কিংবদন্তি মার্টিন ক্রোকে।

কিউই স্পিনাররা নয়টি উইকেট ভাগাভাগি করে নেয়, এদের মধ্যে সান্টনার চারটি, সোধি তিনটি এবং ম্যাককুলাম দুটি উইকেট নেন।

এর আগে স্বাগতিক ভারতকে ১২৭ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে ব্ল্যাক ক্যাপরা নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৬ রান করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT