নিজেদের প্রথম অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে ‘নোনতা বিস্কুট’

Processed with Snapseed.
আগামী ডিসেম্বর মাসে নতুন ব্যান্ড ‘নোনতা বিস্কুট’ এর প্রথম অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। তাই নিজেদের প্রথম অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
ডিসেম্বরে ‘নোনতা বিস্কুট’ ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশিত হওয়ার কথা থাকলেও আগমী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ পাবে ব্যান্ডের একটি নতুন সিঙ্গেলস।
গানটির মিউজিক ভিডিও তৈরি করতে আগামী সপ্তাহে ব্যান্ডের সদস্যরা ঢাকার বাইরে যাচ্ছে।
নোনতা বিস্কুট ব্যান্ডের বেইজ গিটারিস্ট নাবিদ সালেহিন নিলয় চ্যানেল আই অনলাইনকে বলেন, সাধারণত ব্যান্ড মিউজিকে সবাই ইলেকট্রনিক সাউন্ডে বেশি প্রাধান্য দেয়। কিন্তু আমরা আমাদের ব্যান্ডে অ্যাকুস্টিক মিউজিকে ও সাউন্ডে বেশি প্রাধান্য দেবো। আমাদের বাদ্য যন্ত্র গুলোও অন্যদের চাইতে আলাদা হবে। সব মিলিয়ে আমরা আলাদা ধরণের একটি ব্যান্ড অ্যালবাম দর্শকদের উপহার দিবো।
গত ১৪ অক্টোবর ফেসবুক লাইভ এর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে নতুন ব্যান্ড “নোনতা বিস্কুট”।
ব্যান্ডের সদস্যরা হচ্ছে মহান ফাহিম (গিটার), শেইখ ইশতিয়াক (ভোকাল), নাবিদ সালেহিন নিলয় (বেইজ) এবং মনিরুজ্জামান মনির (কাহন)।



