চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের নিরাপত্তায় পুলিশ নয়নকে গুলি করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

পুলিশ নিজেদের বাঁচাতে নিরাপত্তার স্বার্থে বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান আসামি নয়ন বন্ডকে গুলি করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিফাতকে যে তিনজন নৃশংসভাবে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরতে সার্বক্ষণিক লেগে ছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দুজনকে ধরেছি। আমি আগেই বলেছিলাম, আমরা সবাইকে ধরে ফেলব। তবে শেষ মুহূর্তে এই নয়ন শুধু পালিয়ে বেড়াচ্ছিল অবস্থান পরিবর্তন করছিল।’

Banglabid

মন্ত্রী বলেন, ‘তাই তার (নয়ন) সঙ্গে শেষ পর্যন্ত গুলিবিনিময় হয়েছে। তবে আমি এখনো জানি না কি কারণে তাকে গুলি করা হয়েছে। তবে এটা নিশ্চিত থাকেন, নিশ্চয়ই সে অস্ত্র দেখিয়েছিল, নিজেকে আড়াল করার চেষ্টা করেছিল। পুলিশ নিজের নিরাপত্তার জন্যই তার সঙ্গে গুলিবিনিময় করেছে।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, আপনারা নিশ্চিন্তে থাকেন। কারা এর পিছনে ছিল। আমরা তদন্ত করে বের করব। আমরা চাই, এই ঘটনা যেন আর বাংলাদেশে না হয়।

এই ঘটনায় প্রভাবশালীদেরও বিচারের আওতায় আনা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, কোনো প্রভাবশালীকে এমনকি আমাদের নির্বাচিত প্রতিনিধিকেও  আমরা ক্ষমা করছি না। এই ঘটনায় যত প্রভাবশালী লোকই জড়িত থাকুক না কেন, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করার প্রয়োজন প্রধানমন্ত্রী সেগুলোই করছেন।

Reneta

মঙ্গলবার ভোরে রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পুরাকাটা এলাকায় নয়নকে গ্রেপ্তারে অভিযান চালায় তারা। সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে নয়ন ও তার সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে নয়ন বন্ড বাহিনী পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি করে নয়ন বন্ডের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এরশাদ আধো ঘুম-আধো জাগরণে, স্বজন-চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন

পরবর্তী

আমাদের দুজনের রাশি এক: সাকিবকে নিয়ে শাকিব

পরবর্তী

আমাদের দুজনের রাশি এক: সাকিবকে নিয়ে শাকিব

‘আমাদের মুক্তিযোদ্ধারা সবসময়ই অনুপ্রেরণার’

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT