চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের উৎপাদিত ফসল তুলে কৃষকের কষ্ট উপলদ্ধি করলো ক্ষুদে শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৮
কৃষি
A A

নিজেদের উৎপাদিত ফসল তুলেছেন ক্ষুদে শিক্ষার্থীরা। মাথার ঘাম পায়ে ফেলে উপলব্ধি করার চেষ্টা করেছেন কৃষকের কষ্ট। শিক্ষার্থীদের এ সুযোগ করে দিয়েছে হৃদয়ে মাটি ও মানুষের ফিরে চল মাটির টানে কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, এমন সুযোগ না হলে কৃষকদের অবদানের কথা এমনভাবে জানা হতো না তাদের।

মুন্সিগঞ্জের বাগেশ্বর গ্রামে গেল বছরের ৩ ডিসেম্বর এমনই এক সকালে গিয়েছিল উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২১ শিক্ষার্থী। সে হিসেবে এবারের পথ পরিচিত তাদের।

নিয়মিত লেখাপড়ার বাইরে গল্প আর আড্ডায় ছুটে চলা। সেই সঙ্গে নিজের হাতে রোপন করা ফসল তোলার তীব্র আকাঙ্খাতো ছিলই।

সকালের মিষ্টি রোদ তখনো শেষ হয়ে যায়নি। এসব শিক্ষার্থীদের অপেক্ষায় কৃষক আজিজুল হক।নিজের লাগানো ফসলের ক্ষেত দেখে চক চক করে ওঠে শিশুদের চোখ-মুখ।

কৃষক আজিজুর হক ফসল তোলার নিয়মিটি শিখিয়ে দেন তাদের। আর ভরসার জায়গা হিসেবে সবার পরিচিত শাইখ সিরাজ তো ছিলেনই।

ততক্ষণে সূর্যের তাপ কিছুটা বেড়েছে। এগিয়ে চলে আলু তোলার কাজ। আলু তোলার পর শুরু হয় আলু মাপার কাজ। যে শিক্ষার্থী সর্বোচ্চ আলু তুলতে পেরেছে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে পুরস্কার ছিল সবার জন্যই সমান।

Reneta

শিক্ষার্থীরা বলছে, এখানে আসতে পেরে নতুন অভিজ্ঞতা হয়েছে তাদের। আর শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের বেড়ে ওঠার জন্য এমন অভিজ্ঞার প্রয়োজন রয়েছে।

আলু তোলার সঙ্গে কৃষকদের সুখ-দু:খ, বাজার ব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগীসহ কৃষির নানান দিক নিয়ে জানতে পারে শিক্ষার্থীরা।
আরও দেখুন মোস্তফা মল্লিকের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিরে চল মাটির টানে
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬

জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের অপ্রতিরোধ্য গোলরক্ষকের না জানা সেইসব কষ্টের দিন

জুলাই ১, ২০২৬

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬

প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT