চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে ‘মৃত’ বলে যা জানালেন সেই লাঞ্ছিত শিক্ষক (ভিডিও)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ১৭, মে ২০১৬
বাংলাদেশ
A A

নিজ হাতে গড়া স্কুলে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা গুজবের মাধ্যমে অপমানিত হওয়ার ঘটনায় ন্যায্য বিচার দাবি করেছেন হাসপাতালে চিকিৎসাধীন সেই লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। জীবনভর আদর্শ শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করা শ্যামল কান্তির কণ্ঠে এখন সব হারানোর বেদনা স্পষ্ট।

‘যে শিক্ষক সুনামের সঙ্গে এতোগুলো বছর দায়িত্ব পালন করেছে সেই শিক্ষক শ্যামল কান্তি আজ মৃত,’ হতাশার এমন মর্মস্পর্শী কথাগুলো আক্ষেপ নিয়ে বলেছেন লাঞ্ছনার শিকার নারায়ণগঞ্জ বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।

সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা গুজবে নিজ হাতে গড়া স্কুলে অপমানিত হওয়ার ঘটনায় ন্যায্য বিচার দাবি করেছেন এই শিক্ষক।

হাসপাতালে চিকিৎসাধীন ওই মানুষ গড়ার কারিগর বলেন, ‘এখনতো আমি মৃত। আমার অবস্থা একরকম জীবন্মৃত কিংবা মৃত। আমার আর কিছু নেই। কারণ আমার সম্মান নেই আমার কিছু নেই। আমার সঙ্গে যা করা হয়েছে এরপর সব কিছু শেষ। এখন আমাকে মেরে ফেললেও কিছু যায় আসে না। আমিতো একেবারেই শেষ-মৃত, আমার কিছু নাই।’

সব হারানোর বেদনা নিয়ে লাঞ্ছনার শিকার এই শিক্ষক আরও বলেন, ‘আমার বলতে যা ছিলো তা হলো এতো বছরে অর্জিত সম্মান, নিজের গড়া স্কুল, ছাত্র পড়ানো, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়া। এগুলো মনে করে লাভ নাই। এখন আমি নাই, আমি শেষ। জাতি যেনো এই মৃত শ্যামল ভক্তকে বাঁচিয়ে তোলে। যে ঘটনা ঘটেছে তার যেনো ন্যায্য বিচার হয়। এই সুষ্ঠু বিচারটা যেনো এই মৃত শ্যামল ভক্ত পায়।’

কোনো শিক্ষকের সঙ্গে এমন আচরণ কখনোই কাম্য নয় জানিয়ে তিনি বলেন, ‘যারা মানুষ গড়ার কারিগর তারা যেনো কেউ কোনোদিন এই পরিস্থিতির শিকার না হন। এভাবে আর যেনো কাউকে ফাঁসানো না হয়। পরিকল্পিতভাবে কারও যেনো সম্মানহানী না হয়। আমারতো কিছু নাই। আমার তিনটা মেয়ে তাদের কী হবে তা জানি না, আমি তাদের জন্য কী করতে পারবো বলতে পারছি না।’

Reneta

‘ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার শ্যামল কান্তি ভক্তকে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কান ধরে ওঠ-বস করান। এর আগে ওই শিক্ষককে মারধরও করা হয়। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিক্ষক লাঞ্ছনাশ্যামল কান্তি ভক্তসেলিম ওসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT