চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে বদলে ফেলেছেন পিনাক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৪৩ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার পিনাক ঘোষ। ছবি:  সাজ্জাদ খান

ক্রিকেটার পিনাক ঘোষ। ছবি: সাজ্জাদ খান

পছন্দের খাবারের তালিকায় এক নম্বরে ছিল ফাস্ট ফুড। শারীরিক গড়নের কারণে ঘনিষ্ঠজনরা আদর করে ডাকতেন ‘মোটকু’ বলে। সেই পিনাক ঘোষ নিজেকে বদলে ফেলেছেন মাত্র দুই মাসের চেষ্টায়। শর্করা জাতীয় খাবার বর্জন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শরীর থেকে ওজন কমিয়েছেন ৯ কেজি। খেলোয়াড়ি জীবনে এই প্রথমবার ছিপছিপে শরীরে মাঠে দেখা গেল এই ক্রিকেটারকে।

খাবারের প্রতি দুর্বলতার কারণে অল্প বয়সেই মুটিয়ে গিয়েছিলেন পিনাক। দেশের হয়ে টানা দুইবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা সম্ভাবনাময় এ ব্যাটসম্যান ওজন কমানোর মিশনে নামেন দুই মাস আগে। ফাস্ট ফুড তো বটেই ভাত, মাছ, মাংস, আলু, ডিম, তেল, ঘি, মাখন খাওয়া ছেড়ে ৯৩ কেজি থেকে ৮৪-তে নামিয়েছেন ওজন।

জাতীয় লিগ শুরুর আগে বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে পিনাক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নো কার্ব (শর্করা বর্জন) ফর্মুলা মেইনটেইন করছি। আর রানিং করা বাড়িয়েছি। ভালো ফল পাচ্ছি। চেষ্টাটা চালিয়ে যাব। দেখি ফিটনেসে আরও কতটা উন্নতি করতে পারি।’

৩ বছর আগে যুব বিশ্বকাপে পিনাকের ব্যাটিং করার দৃশ্য

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাতীয় লিগে পিনাক খেলবেন চট্টগ্রাম বিভাগের হয়ে। দলটিতে টপঅর্ডারে আছেন তামিম ইকবাল, মুমিনুল হকের মতো ব্যাটসম্যান। টিম কম্বিনেশনের কারণে ওপেনার পিনাককে দেখা যেতে পারে মিডলঅর্ডারে ব্যাট করতে।

ফিটনেস ভালো হওয়ায় নিজের ব্যাটিং নিয়ে পিনাকের আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেক। বললেন, ‘বল আসবে খেলব। এর বেশি কিছু ভাবছি না। সাহস নিয়ে খেলব। তামিম ভাই, মুমিনুল ভাইদের সঙ্গে ব্যাটিং করার সুযোগ পেলে শেখার থাকবে অনেক।’

২০১৫ সালে সাউথ আফ্রিকা সফরে গিয়ে যুব ওয়ানডেতে ১৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলে আলোচনায় আসেন পিনাক। ডারবানের সেই ইনিংসটির পর হয়ে ওঠেন ক্রিকেটের চেনা মুখ। বয়সভিত্তিক দলের একই ব্যাচের মিরাজ-সাইফউদ্দিনরা আন্তর্জাতিক ক্রিকেটের চেনা মুখ হয়ে উঠলেও কিছুটা আড়ালে পড়ে গেছেন পিনাক। জাতীয় লিগে ভালো করে ২০ বছরের এ তরুণ আসতে চান কক্ষপথে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় লিগপিনাক ঘোষলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

একটি শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT