চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজেকে নিয়ে খুব বেশি আশা করি না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ব্যাট হাতে তার সক্ষমতার কথা সবার জানা। যে কারণে প্রত্যাশাও বেশি। সেটিই আবার এবি ডি ভিলিয়ার্সের কাছে ভালো করার অনুপ্রেরণা।

প্রথমবার বিপিএল খেলতে আসা ভিলিয়ার্সকে নিয়ে বাংলাদেশি দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে ক্রিকেট পারফরম্যান্স ভালো-মন্দ মিলিয়েই আগায়, সেটি খুবই বিশ্বাস করেন এ সাউথ আফ্রিকান। তাতে নিজের কাছে প্রত্যাশা কম রাখছেন। প্রয়োজনের সময় অবশ্য ব্যাটিংয়ে কিছুটা ঝলক ঠিকই দেখাতে চান রংপুর রাইডার্সের জার্সিতে।

‘এটা (সকলের প্রত্যাশা) বিভিন্ন দেশে গিয়ে খেলতে এবং ভালো খেলতে অনুপ্রাণিত করে। ক্যারিয়ারজুড়েই এমন প্রত্যাশা ছিল। বিপিএলে একই প্রত্যাশা আমার কাছে নতুন কিছু নয়। ক্রিকেটে পারফরম্যান্সের ওঠা-নামা সবসময় হয়। প্রতি ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবেন না। খেলাধুলার চিরায়ত এই ব্যাপারটিতে আমি বাস্তবসম্মত। নিজেকে নিয়ে খুব বেশি আশা করি না। কিন্তু কিছু সময়ে ঝলকানি দেখাতে চাই।’ শুক্রবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে এভাবেই বললেন রাইডার্সদের প্রোটিয়া তারকা।

ডি ভিলিয়ার্স ২০১৮ সালের মে মাসে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট ছিল দেশের হয়ে তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এখন খেলে বেড়াচ্ছেন বিশ্বের বড় বড় টি-টুয়েন্টি লিগে। শনিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলতে নামবেন। টানা তিন ম্যাচ হেরে খুব একটা স্বস্তিতে নেই রংপুর।

ভিলিয়ার্স জানালেন নিজেকে ফিট ও ব্যস্ত রাখতেই বেছে নিয়েছেন এবারের বিপিএল, ‘সবশেষ সাউথ আফ্রিকার এমজানসি লিগে খেলেছিলাম। এটা (বিপিএল) আমার নতুন মৌসুমের শুরু বলতে পারেন। আমাকে এই সময়টায় ব্যস্ত ও ফিট থাকতে হবে।’

গত ডিসেম্বরের শুরুতে এমজানসি লিগে স্পারটানের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ভিলিয়ার্স। ওই ম্যাচে ৫২ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এবি ডি ভিলিয়ার্সবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT