চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজেকে ঈশ্বরতুল্য মনে করেন রোনালদো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারের রাতে ক্ষোভে সমর্থকের ফোন আছড়ে গুঁড়িয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও বিতর্ক পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেড মহাতারকা। এবার তার সমালোচনায় যোগ দিলেন লিভারপুলের সাবেক ডিফেন্ডার হোসে এনরিক।

স্প্যানিশ তারকা এনরিকের মতে, নিজেকে ঈশ্বরতুল্য মনে করেন রোনালদো। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হলেও দাম্ভিক আচরণের জন্য সিআর সেভেনকে পছন্দ করেন না বলেও জানিয়েছেন তিনি।

‘আমি রোনালদোকে পছন্দ করি না। এটা সবসময়ই বলে এসেছি। ও নিজেকে ঈশ্বরতুল্য মনে করে এবং ওর ধারণা চাইলেই যা খুশি করতে পারে। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হতে পারে, কিন্তু ওকে আমার পছন্দ না।’

গত শনিবার গুডিসন পার্কে ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থেকেও দলকে জেতাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। উল্টো ম্যাচের ২৭ মিনিটে অ্যান্থনি গর্ডনের একমাত্র গোলে ১-০তে হেরে টেবিলের সাতে নেমে গেছে তার দল।

চ্যাম্পিয়ন লিগের দৌড় থেকেও ছিটকে যাওয়ার পথে রেড ডেভিলরা। ম্যাচ শেষে সেই ক্ষোভে পুড়েছেন এক সমর্থক। ডাগআউটে প্রবেশের সময় ছবি তুলতে চাইলে ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে মারেন ৩৭ বর্ষী রোনালদো।

পরে অবশ্য ভুল বুঝতে পেরে যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন পর্তুগিজ মহাতারকা। লিখেছেন, ‘কঠিন সময়ে আবেগ নিয়ন্ত্রণ সহজ নয়। যার মুখোমুখি হতে হয়েছে আমাকে। তবুও সবসময় শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হতে হবে। ফুটবলপ্রেমী তরুণদের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। আমার ক্ষোভের জন্য ক্ষমা চাই। যদি সম্ভব হয়, ওই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানাবো। যার সাথে স্পোর্টসম্যানশিপ আচরণ হয়নি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারটনপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশু ও এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT