চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেই ফার্মেসিতে গেল আহত কুকুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ন ২৫, জুন ২০১৯
- সেমি লিড, অদ্ভুতুড়ে
A A
রাস্তার কুকুর-ফার্মেসি-ফার্মাসিস্ট

রাস্তার কুকুর আঘাত পেয়ে চিকিৎসার জন্য নিজেই ছুটে যাচ্ছে ডাক্তারখানায়, ভাবা যায়? মনে হচ্ছে যেন কোনো সিনেমার কাহিনী!

কিন্তু বাস্তবে এমনটিই ঘটেছে তুরস্কের ইস্তাম্বুলে। সেখানে পথের একটি কুকুর আহত হওয়ার পর নিজেই চলে গেছে ফার্মেসিতে চিকিৎসার জন্য!

এক কুকুরের এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হতেই হই-হই পড়ে গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ভিডিওগুলো।

ফার্মাসিস্ট বানু চেংগিজ ইস্তাম্বুলে একটি ফার্মেসি চালান। পশুপ্রেমী বানুর সেই ফার্মেসির এক পাশে অসুস্থ বা আহত রাস্তার কুকুর-বেড়ালের বিশ্রামের জন্য কিছু ছোট বিছানাও আছে। অনেক সময় ক্লান্ত কুকুরগুলো এমনিই একটু বিশ্রাম নিতে মাঝেমাঝে চলে আসে।

দ্য ডোডো’কে দেয়া এক সাক্ষাতকারে বানু বলেন, গত সপ্তাহে তিনি হঠাৎ দেখতে পান, একটি কুকুর তার ফার্মেসিতে ঢুকে দরজায় দাঁড়িয়ে আছে। কিন্তু বিছানা খালি থাকলেও কিছুতেই বিছানার দিকে গেল না সে। বরং ভদ্রভাবে দরজার কাছে দাঁড়িয়ে ফার্মাসিস্টের দিকে তাকিয়ে রইল।

‘ও আমার দিকে তাকিয়ে ছিল। আমি জিজ্ঞেস করলাম, ‘খুকি, কী হয়েছে তোমার?’ ও ওর সামনের পায়ের থাবা এগিয়ে দিলো। দেখলাম থাবাটা কেটে সেখান থেকে রক্ত ঝরছে।’

İstanbul’da patisi yaralanan sokak köpeği, gittiği eczanede yardım istedi. Yaralı köpeği tedavi eden Eczacı Banu Cengiz, “Yüreklerinde insan sevgisi, hayvan sevgisi, doğan sevgisi olanlar kapısına gelen bu canlıya müdahale ederdi” dedi. pic.twitter.com/rYy7OoWq1j

— Vaziyet (@vaziyetcomtr) June 22, 2019

Reneta

যেন শুধু চিকিৎসার আশায়ই দাঁড়িয়ে ছিল কুকুরটি, আর জানত বানুর কাছে এলে চিকিৎসা সে ঠিকই পাবে।

দোকানের সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, পায়ে ক্ষতের শুশ্রুষার জন্য অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করছে দরজার কাছে।

বানুর নিজের করা আরেকটি ভিডিওতে দেখা গেছে, কুকুরটিকে ভেতরে এনে তিনি যত্ন নিয়ে তার চিকিৎসা করছেন। ক্ষতটি পরিষ্কার করে, অ্যান্টিসেপটিক লাগিয়ে তারপর অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেন তাকে।

Senin o kimden yardım isteyeceğini bilen aklına,güzelliğine,usluluğuna kurban olurum.patisi kanamış,eczaneye girip patisini uzattı,yarasını gösterdi bana. pic.twitter.com/MUYE9yFM6j

— Badores (@badores) June 20, 2019

‘চিকিৎসার কাজ শেষ করার পর কুকুরটি মেঝেতে শুয়ে গড়াগড়ি দিলো, যেন আমাকে ধন্যবাদ জানাচ্ছিল,’ বলেন বানু চেংগিজ।

শুশ্রুষার পর কুকুরটি ফার্মেসিতে থেকেই বিশ্রাম করেছে সুস্থ হওয়ার আগ পর্যন্ত।

মন ভোলানো এই ভিডিও এ পর্যন্ত এক লাখেরও বেশি লাইক পেয়েছে। অনেকেই কমেন্ট সেকশনে ধন্যবাদ জানিয়েছেন পশুপ্রেমী বানুকে।

Jui  Banner Campaign
ট্যাগ: কুকুরতুরস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nযেন শুধু চিকিৎসার আশায়ই দাঁড়িয়ে ছিল কুকুরটি, আর জানত বানুর কাছে এলে চিকিৎসা সে ঠিকই পাবে।\r\n\r\nদোকানের সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, পায়ে ক্ষতের শুশ্রুষার জন্য অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করছে দরজার কাছে।\r\n\r\nবানুর নিজের করা আরেকটি ভিডিওতে দেখা গেছে, কুকুরটিকে ভেতরে এনে তিনি যত্ন নিয়ে তার চিকিৎসা করছেন। ক্ষতটি পরিষ্কার করে, অ্যান্টিসেপটিক লাগিয়ে তারপর অ্যান্টিবায়োটিক ওষুধ দিলেন তাকে।\r\n
\r\n

Senin o kimden yardım isteyeceğini bilen aklına,güzelliğine,usluluğuna kurban olurum.patisi kanamış,eczaneye girip patisini uzattı,yarasını gösterdi bana. pic.twitter.com/MUYE9yFM6j

\r\n— Badores (@badores) June 20, 2019
\r\n\r\n\r\n‘চিকিৎসার কাজ শেষ করার পর কুকুরটি মেঝেতে শুয়ে গড়াগড়ি দিলো, যেন আমাকে ধন্যবাদ জানাচ্ছিল,’ বলেন বানু চেংগিজ।\r\n\r\nশুশ্রুষার পর কুকুরটি ফার্মেসিতে থেকেই বিশ্রাম করেছে সুস্থ হওয়ার আগ পর্যন্ত।\r\n\r\nমন ভোলানো এই ভিডিও এ পর্যন্ত এক লাখেরও বেশি লাইক পেয়েছে। অনেকেই কমেন্ট সেকশনে ধন্যবাদ জানিয়েছেন পশুপ্রেমী বানুকে।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["- সেমি লিড","অদ্ভুতুড়ে"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2019/06/Injured-Stray-dog_Pharmacist_25-06-19.jpg","width":811,"height":476},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}