চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামীর জাগতিক পাপ দেখছেন না তুরস্কের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ০৮, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর জাগতিক কোনো পাপ দেখছেন না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর আগে পাকিস্তানও আনুষ্ঠানিকভাবে নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদ জানায়।

পাকিস্তানের প্রতিক্রিয়ার প্রতিধ্বনি করে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকার নিন্দা জানিয়ে তুর্কি প্রেসিডেন্সির ওয়েবসাইটে বলা হয়েছে: তার (নিজামীর) বয়স অন্তত ৭০ বছর এবং আমরা মনে করি তার জাগতিক কোনো পাপ ছিলো না।

‘তারপরও তাকে মৃত্যুদণ্ড দেওয়ার নিন্দা’ জানান তুরস্কের প্রেসিডেন্ট। 

তুর্কি প্রেসিডেন্সির ওয়েবসাইটে বলা হয়: সেখানে (বাংলোদেশে) এভাবেই ঘৃণার মাত্রা আরো ছড়িয়ে পড়ছে। সঠিক সরকার ব্যবস্থা ও গণতান্ত্রিক পন্থার দাবীতে আমরা বারবার নানান পদক্ষেপ নিয়েও এই ধরনের মৃত্যুদণ্ডের শাস্তি রোধ করতে পারিনি।  

ওই বার্তায় হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে: ফ্রি নিজামী, স্টপ জুডিশিয়াল কিলিং।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়। ‘১৯৭১ সালের ঘটনার পরিপ্রেক্ষিতে বিতর্কিত বিচারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াও আমরা লক্ষ্য করছি,’ বলে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।

Reneta

পাকিস্তান এবং তুরস্কের বাইরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় উদ্বেগ প্রকাশ করেছে।

দুয়েকটি দেশ এবং অ্যামনেস্টির মতো প্রতিষ্ঠান এভাবে উদ্বেগ প্রকাশ করলেও নিজামীর মৃত্যুদণ্ডাদেশ হয়েছে হত্যা, গণহত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার মতো ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধের কারণে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT