চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজস্ব টুইটার অ্যাকাউন্ট পেলেন ওবামা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের মালিক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৭ সাল থেকে হোয়াইট হাউজ পরিচালিত প্রেসিডেন্সিয়াল অ্যাকাউন্ট ‘বারাক ওবামা’ থেকে প্রেসিডেন্টের হয়ে টুইট করা হত। এখন থেকে সরাসরি মার্কিন জনগণ ও বিশ্বের সাথে @POTUS ( প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস) নামের অ্যাকাউন্ট থেকে যোগাযোগ রাখবেন ওবামা। 

নিজের অ্যাকাউন্ট বুঝে পেয়ে টুইটার ব্যবহারকারীদের উদ্দেশ্য করে টুইটও করেন তিনি। ওবামা লেখেন‘ হ্যালো টুইটার! বারাক বলছি। সত্যি! ছয় বছরে অবশেষে নিজের অ্যাকাউন্ট বুঝে পেলাম’।

ওবামার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউজ ব্লগ। হোয়াইট হাউজ জানিয়েছে, এই নতুন টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এখন থেকে মার্কিন জনগণের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারবেন তাদের প্রেসিডেন্ট।

ওবামা প্রশাসন আরও বেশি খোলামেলা এবং অংশগ্রহণমূলক কাজের ইতিহাস গড়তে এই উদ্যোগ নিয়েছে বলেও হোয়াইট হাউজ ব্লগে উল্লেখ করা হয়।

ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত ২০০৭ সালে চালু হওয়া প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটারের ফলোয়ার ছিল ৫ কোটি ৯৩ লাখ। তবে নতুন ইউজার আইডি বা ব্যবহারকারী পরিচিতি পাওয়ার মাত্র কয়েকঘন্টার মধ্যেই ১০ লাখেরও বেশি ফলোয়ার জুটিয়ে ফেলেছেন ওবামা।

অ্যাকাউন্ট খোলার পর এখন পর্যন্ত তিনি নিজে ফলো করেছেন মাত্র ৬৫ জনকে। এদের মধ্যে আছেন ফার্স্টলেডি মিশেল ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ। তবে এখনো টুইটার বন্ধনে জড়াননি হিলারি ক্লিনটন এবং বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সাথে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইটারবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT