চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ রাষ্ট্রদূতের বাসায় ৩ যুবকের ‘১৬ মিনিটের অপারেশন’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১১:২১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A

ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ‘তিন সুঠামদেহী’র সন্ধান করছেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিখোঁজের আগে তিন সুঠামদেহী যুবক মারুফ জামানের বাসায় অবস্থান করেন ১৬ মিনিট।

গত সোমবার মেয়েকে আনতে ধানমণ্ডির বাসা থেকে বিমানবন্দরে রওনা হওয়ার পর ওই তিন সুঠামদেহী এসেছিলেন মারুফ জামানের বাড়িতে, যা ভবনের সিসি ক্যামেরায়ও ধরা পড়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ধানমণ্ডি থানা পুলিশ ইতোমধ্যে সংগ্রহ করেছে।

ঢাকা মহানগর পুলিশের ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুলাহিল কাফি বুধবার চ্যানেল আই অনলাইনকে বলেন: ফুটেজে দেখা গেছে, তিনজন যুবক মাঙ্কি ক্যাপ ও ক্লিনিক্যাল মাস্ক পরে ওই বাসায় ঢুকে কিছু সময়ের মধ্যেই বেরিয়ে যায়। তারা কেউ ক্যামেরার দিকে তাকায়নি। তাদের আনুমানিক বয়স ত্রিশের ওপর। তবে তাদের এখনও শনাক্ত করা যায়নি।

সোমবার রাতে কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী তিন শ’ ফুট সড়কে মারুফ জামানের গাড়িটি পাওয়া যায় জানিয়ে আব্দুলাহিল কাফি বলেন: গাড়ি থেকে কয়েকটি হোম মেইড স্যান্ডুইচ আর গাড়ি পরিচালনার কাগজপত্র পাওয়া যায়।

গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, বাসায় ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত এই তিন সুঠামদেহী ১৬ মিনিট সময় নিয়েছেন। এর মধ্যে বাসার ভেতরে ৮ মিনিটের মতো ছিলেন।

ধানমণ্ডির ৯/এ সড়কের এই বাসার একটি ফ্ল্যাটে থাকতেন মারুফ জামান

ধানমণ্ডির নিজের ফ্ল্যাটে ছোট মেয়ে সামিহা জামানকে নিয়ে থাকতেন বিপত্নীক মারুফ; আর থাকতেন দুজন গৃহকর্মী। তাদের একজন ১৪ বছর ও অপর জন প্রায় সাড়ে সাত বছর ধরে মারুফ জামানের বাসায় কাজ করেন।

সামিহা কয়েক সপ্তাহ আগে বড় বোনের কাছে বেড়াতে বেলজিয়াম গিয়েছিলেন। ফিরে আসার পর তাকে আনতেই সোমবার সন্ধ্যায় নিজের গাড়ি নিয়ে বিমানবন্দর রওনা হয়েছিলেন মারুফ। তারপর থেকে তার সন্ধান মিলছে না।

এরপর পুলিশ তদন্তে নামলেও দুই দিনেও এই কূটনীতিকের কোনো সন্ধান পায়নি। নিখোঁজের ঘটনায় পুলিশের সঙ্গে তদন্ত করছে কাউন্টার টেররিজম ইউনিটও। পরিবারের দাবি, যতো দ্রুত সম্ভব তাকে উদ্ধার করা হোক।

বুধবার দুপুরে সরেজমিনে ধানমন্ডির মারুফ জামানের বাসার নিচে গেলে পরিবারের পক্ষ থেকে বাসার গেটে একটি বিজ্ঞপ্তি রাখা হয়। এতে নিখোঁজ মারুফ জামানের বড় বোন শাহরিনা কামাল ও ছোট ভাই রিফাত জামানের পক্ষ থেকে বলা হয়: সোমবার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিট নাগাদ বাসার ল্যান্ড ফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে গৃহপরিচারিকাকে বাসায় তার কম্পিউটার নিতে কেউ একজন আসবেন বলে জানান।

মারুফ জামানের বাসায় তদন্ত সংশ্লিষ্ট কাজে ব্যস্ত ডিবি কর্মকর্তা

এর কিছুক্ষণ পর রাত আটটা পাঁচ মিনিটের দিকে তিনজন সুঠামদেহী ভদ্রলোক বাসায় এসে তার ল্যাপটপ, বাসার কম্পিউটারের সিপিইউ, ক্যামেরা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এসময় তারা মারুফ জামানের ঘরে তল্লাশিও চালায়। তখন যোগাযোগ করা হলে মারুফ জামানের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

সেসময় থেকে মারুফ জামানের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা তার ভবিষ্যত নিয়ে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন। মারুফ জামানকে যত দ্রুত সম্ভব উদ্ধার করার দাবি জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

ভিয়েতনামের নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নিখোঁজের বিষয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন: নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। আমরাও ঘটনাটি তদন্ত করছি।

ট্যাগ: নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্যরি, আই হ্যাভ অ্যা বয়ফ্রেন্ড: রোবট সোফিয়া

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি চিকিৎসকদের সাক্ষাৎ

পরবর্তী
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি চিকিৎসকদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি চিকিৎসকদের সাক্ষাৎ

বিপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT