জনপদ

নিখোঁজের ৫ দিন পর মিললো মাটিচাপা মরদেহ

People gather around a grave site in a rural area of Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয়রা মাটিচাপা মরদেহের খোঁজে গ্রামে জমায়েত হয়েছে, চারপাশে গাছপালা ও খালি জমি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় ইনসান শিকদার (৩৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মোল্লাকান্দি ইউনিয়ের ঢালীকান্দি এলাকায় নিহতের বাড়ির পাশের পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

নিহত ইনসান স্থানীয় মোল্লাবাড়ি এলাকার রফিজউদ্দিনের ছেলে। এর আগে ১৩ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ইনসান।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান: স্থানীয়রা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এঘটনায় কারা জড়িত তা খোঁজে বের করা হবে।

বিষয়:মুন্সিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…