চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ২ দিন পর গৃহবধূ ও শিশুর মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২০
জনপদ, নরসিংদী
A A

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে গৃহবধূ ও দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে শহরের বিলাসদী এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন: বিলাসদী মহল্লার আল্লাহু চত্তর এলাকার মৃত মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা বেগম ও তার দেবরের দুই বছর বয়সী সন্তান হাফসা আক্তার।

পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে গৃহবধূ সেলিনা বেগম তার দেবরের দুই বছর বয়সী কন্যা হাফসা আক্তারকে সাথে নিয়ে বাসা থেকে হাঁটতে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুজি ও মাইকিং করে তাদের খোঁজ না পেয়ে শুক্রবার রাতেই সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

রোববার সকালে স্থানীয়রা বিলাসদী মহল্লার রেললাইনের পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেন। পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ছাড়া প্রাথমিকভাবে কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা রেফারি অবসরে গেলেন

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT