চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিকৃষ্টতম বিয়ের প্রস্তাব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

কাঙ্ক্ষিত সঙ্গীকে পেতে মানুষ কতো কিছুই না করে! অনেকে সর্বস্ব ত্যাগ করে হলেও ভালোবাসার মানুষকে পেতে চান। আবার অনেকে সরাসরি না বলতে পেরে মনের কথা জানাতে আশ্রয় নেন নানান পন্থা বা কৌশলের।

কিন্তু পছন্দের মানুষকে পেতে রাশিয়ান পুলিশের একজন সদস্য যা করেছে তা রীতিমত বিরল। প্রভাবশালী ইংরেজি সংবাদপত্র ‘মিরর’ তাকে ‘নিকৃষ্টতম বিয়ের প্রস্তাবনা’ বলে মন্তব্য করেছে।

আর এ ঘটনার সঙ্গে জড়িত সকলেই দাঙ্গা পুলিশে কর্মরত বলে নিশ্চিত করেছে রাশিয়ার রিন টিভি।

মিরর জানিয়েছে, একজন তরুণীর গাড়ি থামার জন্য সিগন্যাল দেয় পুলিশের একটি বিশেষ টহল দল। থামার পর তিনজন মুখোশধারী দাঙ্গা পুলিশ গাড়িটিকে ঘিরে ধরে।

ওই সময় তরুণীর সঙ্গী ছিলো আরও একজন তরুণ। দু’জনকে গাড়ি থেকে নামিয়ে পিঠমোড়া করে হাঁটুগেড়ে বসিয়ে দেওয়া হয়।

তরুণীটি তখন আতঙ্কগ্রস্থ, কাঁদতে শুরু করেছে। কিন্তু এরপরই তার সামনে আসে নতুন এক বিস্ময়! চোখে যখন ভয়ের পানিতে ভরে উঠেছে; ঠিক তখনই গাড়ির পেছনে গিয়ে একগুচ্ছ বেলুন বের করে আনেন ওই পুলিশ দলের এক সদস্য।

Reneta

এরপর বেলুনগুলো পুলিশের ওই সদস্য তরুণীর দিতে এগিয়ে দিলে তিনি আরো বিস্মিত হয়ে যান। কোনো ভাবেই বিশ্বাস করতে পারছিলেন না ওটা তারই জন্য। 

শেষ পর্যন্ত তরুণীর ভুল ভাঙতে নিজের মুখোশ খুলে ফেলে ছেলেটি। এরপর তাকে চিনতে পারে তরুণীটি।

এরপর ছেলেটি একটি রিং এগিয়ে দিয়ে বলে ‘উইল ইউ ম্যারি মি।’

উত্তরে মেয়েটি বলে ‘আই উইল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিয়েরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT