লাইফস্টাইল

‘নিউ নরমাল থ্রু মাই আইজ’ আলোকচিত্র প্রদর্শনী শুরু

চ্যানেল আই অনলাইন নিউ নরমাল থ্রু মাই আইজ আলোকচিত্র প্রদর্শনী, EMK Center-এ।. Channel i News - চ্যানেল আই নিউজ

EMK Center-এ অনুষ্ঠিত ‘নিউ নরমাল থ্রু মাই আইজ’ আলোকচিত্র প্রদর্শনী, যেখানে বিভিন্ন ছবি প্রদর্শিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রেয়নম্যাগের উদ্যোগে ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দু’সপ্তাহব্যাপী অনলাইন আলোকচিত্র প্রদর্শনী ‘নিউ নরমাল থ্রু মাই আইজ’।

দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী ঢাকার ইএমকে সেন্টারে এই অনলাইন প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এই আয়োজনের অংশ হিসেবে গত ১৯ ও ২০ আগস্ট শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছিল অনলাইন মাস্টারক্লাস ও ওয়েবিনার।

দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব এ বছরের আয়োজনে অংশগ্রহণ করেছে। ক্লাবগুলো হলো শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স এসোসিয়েশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট এ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, আর্মি আইবিএ ফিল্ম এ্যণ্ড ফটোগ্রাফি সোসাইটি, গণবিশ্ববিদ্যালয় ফটো লাইব্রেরী, ইনস্টিটিউট অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ফটোগ্রাফি ক্লাব, আহছানউল্লা ইউনিভার্সিটি অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব, শাটারবাগস ইউল্যাব।

ক্লাবগুলোতে ২০০ এর বেশি শিক্ষানবীশ আলোকচিত্রী কাজ করে যাচ্ছেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জমাকৃত আলোকচিত্র থেকে সেরা আলোকচিত্রগুলোকে প্রদর্শন করা হচ্ছে ১ থেকে ১৪ সেপ্টেম্বর আয়োজিত প্রদর্শনীতে। এই আয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্ম সহযোগী হিসেবে রয়েছে ইএমকে সেন্টার।

ক্রেয়নম্যাগ এর প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, ‘‘ছবি আসলে মানুষের কথা বলে। আজকের ছবি ভবিষ্যতের প্রামণ্য দলিল, ইতিহাসের অংশ। আমাদের এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাধ্যমে করোনা আক্রান্ত বর্তমান পৃথিবীটাকে ভবিষ্যতের করোনা মুক্ত পৃথিবীর জন্যে ক্যামেরার লেন্সে সংরক্ষণ করা।’’

বিষয়:নিউ নরমাল থ্রু মাই আইজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…