চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে মৌসুমীকে সম্মাননা, ওমর সানীর উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে আজীবন সম্মাননা দিয়েছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। আর এতে নিজের উচ্ছ্বাস আর আবেগের কথা জানিয়েছেন চিত্রনায়ক ও মৌসুমীর স্বামী ওমর সানী। 

গেল রবিবার (১৬ জুন) নিউ ইয়র্কে সংগঠনটির বার্ষিক বনভোজনে মৌসুমীর হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়ার পাশাপাশি মৌসুমীকে ক্লাবের সম্মানিত সদস্য পদ প্রদান করা হয়।

আজীবন সম্মাননা ও প্রেসক্লাবের সদস্যপদ দেয়ার প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, আমি সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত। আমার সন্তুষ্টির বিষয়টি ভাষায় প্রকাশ করার মত নয়। এ সম্মান আমি বহন করে নিয়ে যাবো বাংলাদেশে। প্রেসক্লাবের এ সম্মাননা আমার সফলতার পালকে একটি উজ্জ্বল সংযোজন। আমি শুধু খুশিই নই, প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞও। যা আমি আজীবন স্মরণ রাখবো।

এসময় নায়ক ওমর সানি বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব একজন যোগ্য মানুষকে, যোগ্য নায়িকাকে সম্মান জানিয়েছে। আমি সবসময় মনে করি সাংবাদিকরা আমার পরিবারের সদস্য বা আমি সাংবাদিকদের পরিবারের সদস্য। এতোদিন আমি সেটি মনে করলেও আজ প্রবাসের মাটিতে সেটির প্রমাণ নিয়ে দেশে ফিরছি আমরা দু’জনই।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি বেলাল আহমেদ ও কলামিস্ট আবু জাফর মাহমুদ।

প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয় লং আইল্যান্ডের হ্যাকশেয়ার পার্কে। কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সম্মাননা তুলে দেন ক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাবেক সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানীপ্রেসক্লাবমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT