চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড পৌঁছেছেন তামিম-সৌম্যরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দল, বিমানবন্দরে স্বাগতম. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে বুধবার নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ। স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পা রাখে টিম টাইগার্স। সংবাদমাধ্যমকে খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছেড়ে যায় ৩৫ সদস্যের বাংলাদেশ দলের খেলোয়াড়-স্টাফ বহর।

ক্রাইস্টচার্চে কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে সেখানকার লিংকন ইউনিভার্সিটি হাই-পারফরম্যান্স সেন্টারে শুরু হবে সফরকারীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন। দুই সপ্তাহের কোয়ারেন্টাইনের প্রথম সাতদিন সবাইকে ঘরবন্দি থাকতে হবে।

Banglabid

এসময় একে অপরের সঙ্গে মেশার সুযোগ পাবেন না টাইগাররা। ডাইনিংয়ে খাবার গ্রহণের সুযোগ থাকবে না। খাবার দেয়া হবে যার যার রুমের দরজায়। সেখান থেকে নিয়ে খেতে হবে। নিজ কক্ষ, কাপড়, এমনকি টয়লেটও নিজেকে পরিষ্কার করতে হবে।

অষ্টম দিন থেকে ফিটনেস ও সীমিত পরিসরে স্কিল অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে ডমিঙ্গোর শিষ্যরা।

সিরিজের প্রথম ওয়ানডে গড়াবে ২০ মার্চ, ডানেডিনে। দ্বিতীয়টি ২৩ মার্চ, ক্রাইস্টচার্চে। তৃতীয় ও শেষ ম্যাচ ২৬ মার্চ, ওয়েলিংটনে।

Reneta

এরপর শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। প্রথম টি-টুয়েন্টি মাঠে গড়াবে ২৮ মার্চ, হ্যামিল্টনে। দ্বিতীয়টি ৩০ মার্চ, নেপিয়ারে এবং তৃতীয়টি ১ এপ্রিল, অকল্যান্ডে।

পাঁচ সপ্তাহের সফরে দুটি সংস্করণের জন্য বাংলাদেশ দলে আছে ২০ ক্রিকেটার। যার সাতজনই পেসার। বাইন্সি উইকেট ও কন্ডিশনের কথা চিন্তা করে সাজানো হয়েছে স্কোয়াড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগার্সবাংলাদেশ ক্রিকেট দলমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকেটার নাসির ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

পরবর্তী

লাঠি হিসেবে ব্যবহারের জন্য সরকার পুলিশকে অস্ত্র দেয়নি: আইজিপি

পরবর্তী
আইজিপি পুলিশকে লাঠি হিসেবে ব্যবহার করতে দেয়নি বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাঠি হিসেবে ব্যবহারের জন্য সরকার পুলিশকে অস্ত্র দেয়নি: আইজিপি

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পর্দার পেছনে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কাদের

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT