চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির আকস্মিক অগ্নুৎপাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A
নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির আকস্মিক অগ্নুৎপাত

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরির অগ্নুৎপাতে এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই এলাকায় নিখোঁজ রয়েছেন বহু পর্যটক।

মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে পুলিশ। এছাড়া এ পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।

বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১১ মিনিটে হঠাৎ করেই হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা।

আকস্মিক অগ্নুৎপাতের কিছুক্ষণ আগেই আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশে, এমনকি ভেতরেও অর্ধশতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তাদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি জানান, আটকে পড়াদের যতো দ্রুত সম্ভব উদ্ধার করতে কাজ চলছে।নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির আকস্মিক অগ্নুৎপাত

আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় অবস্থান করা পর্যটকদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ধোঁয়া এবং ছাইয়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিভিল ডিফেন্স ইমার্জেন্সি ম্যানেজমেন্ট’র পরিচালক সারাহ স্টুয়ার্ট-ব্ল্যাক।

উত্তর উপকূলে অবস্থিত হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরি (হোয়াকারি নামেও পরিচিত) নিউজিল্যান্ডের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এর আগে ২০১৬ সালে এর উদগীরণ হয়, তবে ওই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Reneta

এখানে প্রতিনিয়তই পর্যটকদের আনাগোনা চলে। শুধু তাই নয়, গত ৩ ডিসেম্বরেও এলাকাটি পর্যটনের জন্য নিরাপদ বলে ঘোষণা দিয়েছিল ভূতাত্ত্বিক ঝুঁকি পর্যবেক্ষণ ওয়েবসাইট জিওনেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগ্নেয়গিরির অগ্নুৎপাতনিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT