চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের পর লন্ডনে মসজিদের সামনে হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
লন্ডন-মসজিদের সামনে হামলা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনে একটি মসজিদের সামনে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিট রোডে অবস্থিত একটি মসজিদের সামনে দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় গাড়ির ভেতর থেকে তিনজন মানুষ চিৎকার করে ইসলামবিরোধী কটূক্তি করতে থাকে।

দলটি মসজিদে জুমআর নামাজ পড়তে আসা ব্যক্তিদের ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করতে থাকলে মসজিদের সামনে থাকা কয়েকজন মুসল্লি প্রতিবাদ করে নীল রঙের গাড়িটির পেছনে ছুটে যায়।

Banglabid

এ সময় হঠাৎ করে গাড়ি থামিয়ে ওই তিন ব্যক্তি গাড়ি থেকে নেমে পেছন পেছন ছুটে আসা মুসল্লিদের একজনের ওপর হাতুড়ি ও কাঠের তক্তা নিয়ে হামলা চালায়। মসজিদ থেকে ছুটে আসা আরও কয়েকজন তাকে বাঁচাতে চেষ্টা করলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে গাড়িতে উঠে পালিয়ে যায় ওই তিন ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে তাদেরকে গাড়িতে উঠে পালিয়ে যেতে দেখা গেছে। এদের মধ্যে একজন দ্রুত পালানোর চেষ্টায় চলন্ত গাড়ির বনেটের ওপর উঠে গিয়েছিল।লন্ডন-মসজিদের সামনে হামলা

পুলিশ জানিয়েছে, হামলার শিকার ২৭ বছর বয়সী যুবকের মাথায় আঘাত লেগেছে। ঘটনার সাথে সাথে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসকে ডাকা হলেও তার আগেই তাকে বন্ধুরা এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়।

Reneta

লন্ডন মেট্রোপলিটান পুলিশের মুখপাত্র এক ব্রিফিংয়ে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে গিয়েছিল। নীল গাড়িটি খুঁজে বের করতে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, সন্দেহভাজনদের সবাই শ্বেতাঙ্গ ও তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে।

এর আগে শুক্রবার জুমআর নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে হামলা চালায় বন্দুকধারী। ওই হামলায় তিন বাংলাদেশিসহ নিহত হন ৪৯ জন। এছাড়া আহত হন আরো ৪৮ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ এ হামলা চালানো ব্রেনটন ট্যারান্টকে ইতোমধ্যে রিমান্ডে পাঠিয়েছেন দেশটির একটি আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইস্টচার্চক্রাইস্টচার্চ হামলানিউজিল্যান্ড-মসজিদে হামলামসজিদে হামলালন্ডন-মসজিদের সামনে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পকেটমারের খপ্পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট!

পরবর্তী

কাতার বিশ্বকাপেই ৪৮ দল চায় ফিফা

পরবর্তী

কাতার বিশ্বকাপেই ৪৮ দল চায় ফিফা

বাংলাদেশ নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন : আমির খসরু

বাংলাদেশকে নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন: আমির খসরু

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT