চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দিলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরে ঠিক আগের ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে ৬২ রানে গুটিয়ে দেয়া বাংলাদেশ এবার নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিলো সবে ৬০ রানে। মেহেদী-নাসুম-সাকিব-মোস্তাফিজ-সাইফউদ্দিন, সকলে উইকেট তুলেছেন ভাগাভাগি করে।

শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে নেমে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাটে নামা টম ল্যাথামের দল টাইগারদের ঘূর্ণির মুখে একসময় ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট খুইয়ে বসে।

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। বুধবার পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে নেমেছে দুদল। মাহমুদউল্লাহর মুখে হাসি ফুটিয়ে ১৬.৫ ওভারে সবকটি উইকেট তুলে ৬০ রানে কিউইদের অলআউট করেছে স্বাগতিকরা।

শুরুটা করে দেন মেহেদী। ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান অভিষিক্ত রাচিন রবীন্দ্রকে। অভিষেকে গোল্ডেন ডাক কিউই ব্যাটসম্যানের।

তৃতীয় ওভারে উইল ইয়ংকে (৫) বোল্ড করেন সাকিব আল হাসান। তিনি পরে রানের খাতা খুলতে দেননি অভিষিক্ত কোল ম্যাককঞ্চিকে। আউটফিল্ডে মুশফিকের ক্যাচ বানিয়েছেন।

সাকিবের প্রথম উইকেটের পরের ওভারে নাসুম আহমেদ দেন জোড়া ধাক্কা। চতুর্থ ওভারের তৃতীয় বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে (১) সীমানার কাছে ক্যাচ বানান। ওভারের শেষ বলে ওপেনার টম ব্লান্ডেলকে (২) করেন বোল্ড।

Reneta

স্পিনারদের পর বল হাতে নেয়ার সুযোগ পান পেসাররা। হতাশ করেননি তারাও। সাউফউদ্দিন অধিনায়ক ল্যাথামকে (১৮) নাসুমের ক্যাচ বানিয়েছেন। হেনরি নিকোলসকে (১৭) করেছেন মুশফিকের তালুবন্দি।

অন্যদিকে মোস্তাফিজ ডগ ব্রেসওয়েলকে (৫) মেহেদীর ক্যাচ বানানোর পর বোল্ড করেন (৩) আজাজ প্যাটেলকে। তার তৃতীয় উইকেট জ্যাকোব ডাফি, দারুণ ক্যাচ নিয়েছেন সাইফউদ্দিন।

৪ ওভারে ১৫ রানে ১ উইকেট মেহেদীর। সমান ওভারে ১০ রানে ২টি সাকিবের। ২ ওভারে ৫ রানে ২ উইকেট নিয়েছেন নাসুম। সমান ওভারে ৭ রানে ২ উইকেট সাইফউদ্দিনের। সর্বোচ্চ ৩ উইকেট নেয়া ফিজের ২.৫ ওভারে খরচ ১৩ রান।

Jui  Banner Campaign
ট্যাগ: নাসুমমাহমুদউল্লাহমেহেদীমোস্তাফিজলিড স্পোর্টসল্যাথামসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তি স্বাক্ষর, শুল্ক কমে ১৯ শতাংশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT