চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজমেকার অফ দ্য ইয়ার: শীর্ষে মোদি, সেরা দশে তৈমুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

দুই বছর পূর্ণ হয়নি এখনো। অথচ সংবাদ শিরোনামে থাকার জন্য ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নাম উঠলো সাইফ আলী খান ও কারিনা কাপুরের সেলিব্রেটি পুত্র তৈমুর আলী খানের!

হ্যাঁ। কিছুটা অবাস্তব শোনালেও এমন এক তালিকায় প্রকাশ করেছে ইয়াহু। ভারতীয় খবরের শিরোনামে থাকার জন্য তৈমুরকে সেরা দশে স্থান দিয়েছে ইয়াহু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন এই তালিকার শীর্ষে।

‘নিউজমেকার অফ দ্য ইয়ার-২০১৮’ এর খেতাব জিতেছে তৈমুর আলি খান। ইয়াহু ভারতীয় খবরের শিরোনামে থাকার জন্য তৈমুরকে ১০ নম্বর স্থানে রেখেছে।

এদিকে এমন খবর যখন ইয়াহু প্রকাশ করল, তখনও আরো কিছু ছবির জন্য সংবাদের শিরোনামে তৈমুর।

যে ছবিগুলোতে তৈমুরকে স্কুলের স্পোর্টস ডে’তে দৌড়াতে দেখা যাচ্ছে তাকে। সঙ্গে ছিল মা কারিনা কাপুরও। তবে বলিউডের এই ছোট নবাব স্পোর্টস ডে’তে শুধুমাত্র অংশগ্রহণই করেননি, সেই সাথে মেডেলও জিতেছেন!

যদিও দৌড়ানোর আগে মাঠে নেমেই কাঁদতে শুরু করেছিলেন তৈমুর। কিন্তু পরে অনেকক্ষণ ধরে মা কারিনা কাপুর খান তাকে কোলে নিয়ে শান্ত করে বুঝিয়ে দৌড়ে অংশগ্রহণ করাতে সক্ষম হন।

Reneta

জন্মের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তৈমুর। তৈমুর কী করছে, কোথায় যাচ্ছে, কী পরছে, কী খাচ্ছে, সবই যেন প্রকাশ পায় সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা এমন যে, বড় বড় তারকাকেও তা হার মানিয়েছে! এক কথায় সবার চোখের মণি ছোট্ট তৈমুর।

ইতিমধ্যে স্কুলে যেতে শুরু করেছে তৈমুর। ফলে পাপারাজ্জিদের জন্য যেন আরো সহজ হয়ে গিয়েছে ছোট্ট তৈমুরের পিছু নেওয়া। সম্প্রতি ভাইরাল হচ্ছে তৈমুরের আরেকটি ছবি।

এদিকে আসছে ২০ ডিসেম্বর ২ বছরে পা রাখতে যাচ্ছে তৈমুর আলী খান। তবে জন্মদিনের আগেই গত ৭ ডিসেম্বর মুম্বাইয়ের এক অভিজাত হোটেলে ছেলে তৈমুরের প্রাক জন্মদিন পার্টির আয়োজন করেছিলেন কারিনা কাপুর। যেখানে উপস্থিত ছিল সাইফ ও কারিনা পরিবারের আত্মীয় ও ঘনিষ্টজনেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াহুকারিনা কাপুরতৈমুর আলি খানমোদিসাইফ আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT