চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্ক টাইমসে যা লিখেছেন মাহফুজ আনাম কন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ন ০৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও তার বর্তমান চাপে থাকা পরিস্থিতি নিয়ে নিবন্ধ লিখেছেন মাহফুজ আনামের কন্যা ও লেখিকা তাহমিমা আনাম।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় গোয়েন্দা বাহিনীর দেয়া তথ্যের ভিত্তি সংবাদ প্রকাশের কথা স্বীকার করার পর দারুণ চাপে রয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, সমন জারি হয়েছে, অভিযোগ উঠেছে রাষ্ট্রদ্রোহেরও।

‘মাই ফাদার, দ্য এডিটর, আন্ডার ফায়ার’ (আমার বাবা, সম্পাদক, তোপের মুখে) শিরোনামে ওই নিবন্ধে তিনি বলেছেন, ২৫ বছর আগে প্রতিষ্ঠিত ডেইলি স্টার এখন দেশের সবচেয়ে বেশি প্রচারিত ইংরেজি দৈনিক। এছাড়া এর সহযোগী প্রকাশনা প্রথম দৈনিক প্রথম আলো দেশের সামরিক শাসন পরবর্তী স্বাধীন গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। যেখানে সাংবাদিকরা নিয়মিত কারারুদ্ধ ও গুম হয় যায় সেখানে এটা নিয়ে গৌরব করার মতো। এই পত্রিকা দুটি সময় সময়ই সরকারের ও বিরোধী দলের ভুলগুলো সমানভাবে তুলে ধরেছে।

মাহফুজ আনামের একটা সময়ে আইসক্রিম পার্লার খোলার ইচ্ছে থাকলেও পরবর্তিতে সাংবাদিক বনে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবা এটা সময় মজা করে বলতেন-আমি একদিন আইসক্রিম পার্লার খুলবো। সেই মানুষ একটা সময় জাতিসংঘের চাকুরি ছেড়ে বাংলাদেশে চলে আসেন। শুধু মাত্র একটা ইংরেজি পত্রিকা খোলার জন্য। তখন তার বয়স ছিলো ৪১।

তিনি বলেন, আমার বয়স তখন ১৫। বাবা পুরো পরিবারের সঙ্গে থাইল্যান্ডে বসবাস করতেন।  ওই অবস্থায় ১৯৯১’র শুরুতে আমরা বাংলাদেশে ফিরে আসি। সময়টা এমন ছিলো, মাত্রই আট বছর স্বৈরশাসক এইচ.এম এরশাদের শাসনের অবসান হয়েছে। গণতন্ত্রের নবযাত্রার একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওই সময়ে বাবা দেশে ফিরে আসতে সমর্থ হন এবং দেশের জন্য কাজ করা শুরু করেন।

এডিটর হিসেবে দায়িত্ব গ্রহণের একমাসের মাথায় তিনি প্রথমবারের মতো বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের সমালোচনা করেন। কেননা, ওই সরকার বিরোধী দল এবং দ্বিদলীয় ঐক্যমত তৈরীতে ব্যর্থ হয়েছিলো। পরে তিনি বিরোধী দলের সংসদ বর্জন নিয়েও সমালোচনা করেন। 

Reneta

আস্তে আস্তে ‘ডেইলি স্টার’ এবং তার সহযোগী প্রকাশনা ‘প্রথম আলো’ বাংলাদেশে সর্বাধিক প্রকাশিক সংবাদ পত্রের জায়গা দখল করে।  এ দুই পত্রিকা মিলে বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় বড় স্থান দখল করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরী করে।

তিনি বলেন, তারপরও আমার বাবা রাষ্ট্রের শক্তিশালী হাত থেকে
অনাক্রম্য নয়। সরকার, গোয়েন্দাবাহিনী, সেনাবাহনী ও পুলিশ-যেসমস্ত জায়গায়
তিনি স্বচ্ছতা চান সব জায়গা থেকেই চাপের সম্মুখীন হচ্ছেন।

তাহমিমা
বলেন, ‘২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরও তার ব্যতিক্রম ছিল না। ওই
সময়ে তিনি গোয়েন্দা বাহিনীর কিছু তথ্য যাচাই না করে প্রকাশ করার জন্য দুঃখ
প্রকাশ করেছেন।

এরপর থেকেই তাকে টার্গেট করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে মামলা হচ্ছে। কিছুদিন আগে তিনি আমাকে একটা টেক্সট করেন। আমি তখন লন্ডনে। সেখানে লেখা ছিলো,‘আমার বিরুদ্ধে ১৭ মিলিয়ন ডলারের মানহানি মামলা হয়েছে’। যেটি কিনা স্বাধীনতা উত্তর বাংলাদেশের মোটা বাজেটেরও বেশি।

তিনি বলেন, ডেইলি স্টার এবারই প্রথম সরকারে প্রথম
টার্গেট না। এর আগে ২০১৫ সালের মার্চেও হিজবুত-তাহরীর একটি প্রতিবেদন নিয়ে
সংসদে এর সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেইলি স্টারমাহফুজ আনাম
শেয়ারTweetPin

সর্বশেষ

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT