রাত ১২টা ১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে নিউইয়র্কে শুরু হয় জাতীয় শোক দিবসের কমর্সূচি। শোককে শক্তিতে পরিণত করার অঙ্গীকার নিয়ে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতিংসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান চৌধুরী। ডক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পূষ্পমাল্য অপর্ণ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
শ্লোগানে শ্লোগানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখা, উদিচিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৄতিক সংগঠন।
সে সময় নিউইয়কের্র কনসাল জেনারেল শামীম আহসান চৌধুরী ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবার প্রতি আহবান জানান।

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্র প্রদশর্নী ও আলোচনা সভার আয়োজন করে ছাত্র লীগ যুক্তরাষ্ট্র শাখা। বক্তৃতা করেন বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক রাশেক রহমানসহ অন্যরা।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ।







