চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কার ভারতীয় রেস্তোরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২১
বিনোদন
A A

নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকে অধিকংশ সময়ই মার্কিন মুলুকে কাটাচ্ছেন হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ফলে নিজ দেশ, দেশীয় খাবার, সংস্কৃতি থেকে ক্ষাণিকটা দূরেই রয়েছেন অভিনেত্রী। আর তাই তো এবার নিউইয়র্কের রাস্তাতেই ভারতীয় খাবারের রেস্তোরা গড়ে তুললেন প্রিয়াঙ্কা। যার নাম হচ্ছে ‘সোনা’।

শনিবার (৬ মার্চ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘সোনা’ নামক এই রেস্তোরাটি চালু করার প্রসঙ্গে পোস্ট দেন ‘দ্য হোয়াইট টাইগার’ খ্যাত তারকা। এমনকি এদিন রেস্তোরার নামে পূজা পাঠও করান অভিনেত্রী।

পোস্টে একটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, আমি উচ্ছ্বসিত সোনার সাথে আপনাদের সবার পরিচয় করাতে পেরে। এটি নিউইয়র্কের নতুন একটি রেস্তোরা। যেখানে নানান ধরণের ভারতীয় খাবার পাওয়া যাবে। এই রেস্তোরার মাধ্যমে আমি ভারতীয় খাবারের প্রতি আমার ভালোবাসা তুলে ধরবো। ‘সোনা’ এমন একটি রেস্তোরা হতে যাচ্ছে যেখানে ছোটবেলা থেকে ভারতীয় খাবারের যে স্বাদ নিয়ে আমরা বড় হয়েছি, সেটিই সামনে নিয়ে হাজির করা হবে। আর এই অতুলনীয় স্বাদ তুলে ধরবেন শেফ হরি নায়েক। যিনিই মূলত এই রেস্তোরাতে ভারতীয় নানা প্রান্তের খাবার তৈরী করবেন। এই মাসের শেষেই শুরু হবে সোনার পথ চলা। আপনাদের অপেক্ষায় রইলাম।

এরপরই রেস্তোরার কাজের সাথে যুক্ত অন্যান্য সদস্য মনীশ গোয়াল, ডেভিড রবীন এবং ডিজাইনার মেলিসা বোয়ার্সকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা।

বর্তমানে প্রিয়াঙ্কা ব্যস্ত লন্ডনে, তার পরবর্তী প্রজেক্ট ‘সিটাডেল’ শোয়ের শুটিং নিয়ে। এছাড়া কদিন আগেই প্রিয়াঙ্কা শেষ করেছেন তার পরবর্তী সিনেমা ‘টেক্সট ফর ইউ’ এর শুটিং।

 

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউইয়র্কপ্রিয়াঙ্কা চোপড়াভারতীয় রেস্তোরাঁসোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT