চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিঃসীমানার বেড়া’ ডিঙিয়ে

তুষার কান্তি সরকারতুষার কান্তি সরকার
১:৪৮ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২১
শিল্প সাহিত্য
A A

‘নিঃসীমানার বেড়া’ একটি ভ্রমণবিষয়ক সাহিত্যের মোড়কবন্দী। লেখকের কথায়, ‘নিঃসীমানার’ কথাটার মধ্যেই একটা মানা আছে, একটা সীমাও। আবার সব বেড়ার মধ্যেই আছে গণ্ডি ছাড়িয়ে যাবার আপাত ঔদ্ধত্য ‘আশকারা’’। কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ বইটির মুখবন্ধে লিখেছেন, ‘কৌশিক লাহিড়ী বিদেশ ও স্বদেশের বহু জায়গায় ভ্রমণ করেছেন। তাঁকে এককথাতে বললে ‘বিশ্বভ্রমী’ বলতে হয়। তিনি যত বিদেশে ভ্রমণ করেছেন এবং দেশেরও যত জায়গাতে গেছেন তার এক একটি নিয়েই আলাদা আলাদা বই লিখতে পারতেন এবং লেখা হয়তো উচিৎও ছিল’।

লেখক অমিতাভ সেনগুপ্ত লিখেছেন, ‘ভ্রমণের অন্দরমহলটা খুব ভালো চেনেন কৌশিক। তিনি যাদের ফ্রেমে টানেন সেই কুশীলবেরা এক একটি স্বয়ংসিদ্ধ গল্প হয়ে যায় নিজেরই হয়তো বা গল্পকারের অজান্তে। গ্রিসের দীর্ঘদেহী সুপুরুষ ট্যাক্সিচালক, পারি শহরের পলিতকেশ হেটেল রিসেপশনিস্ট, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নাশকতায় নিঃস্ব অথচ অপরাজিতা মেয়েটি কৌশিকের দেশ-অন্তর্দেশ দর্শনবৃত্তকে পূর্ণ করে, লেখকের সূক্ষ্ম রসবোধ, সুখপাঠ্য গদ্যে অবারিত নিঃসীমানার বেড়া’।

কৌশিক লাহিড়ী একজন সুলেখক, যশস্বী চিকিৎসক। পরিযায়ী হয়ে দুচোখের দেখাকে এঁকেছেন বইয়ের পাতায়। পাঠক পড়তে পড়তে লেখকের হাত ধরে ওই ছবি স্পষ্ট দেখতে পান। লেখকের শুধু ভ্রমণ করার জায়গাগুলোর ছবিই আঁকেননি একইসঙ্গে তুলে ধরেছেন ওই স্থানের ইতিহাস ও ঐতিহ্য। তাঁর বাংলা শব্দভাণ্ডারই যথেষ্ট সমৃদ্ধ। লেখায় কবিতা দোল খায়। গদ্যেরও যে ছন্দ আছে ডাক্তার লাহিড়ীর লেখা পড়লে সেটা বোঝা যায়।

‘সুন্দরীকাটির বনী’ পর্বে লেখক লিখেছেন, ‘সন্ধে সাতটার একটু পরে পুব দিগন্তে বাঘের হলুদ মাথার মতো উঁকি মারল অতিকায় শ্রাবণী পূর্ণিমার চাঁদ। তারপর মেঘের ডালপালা ছড়িয়ে রওনা দিল মাঝ আকাশে। বর্ষার টইটম্বুর নদীর জল, এক আকাশ অলৌকিক জ্যোৎস্না আর ওপাশে ঘন ম্যানগ্রোভ অরণ্য। এই না হলে সুন্দরবন’! লেখায় সাবলীলতা, কাব্যিকতা আর সাহিত্যরস মুগ্ধ করবে পাঠকে। বইয়ের প্রত্যেকটা পর্বের শিরোনামগুলোতেও মুন্সীয়ানার ছাপ পরিলক্ষিত ‘পরবাস, প্রিয়ভাষ’, ‘মার্কিন মুলুকের ময়নাদ্বীপে’, ‘মূর্ত-মুক্তির গল্পো’, ‘জিম করবেটের জিম্মেদারি’, ‘ওই রে তরী দিল খুলে’, ‘তেহরানে তেরাত্তির’, ‘বেজিং-এ বসন্ত’, ‘দিগন্তে নীল’, ‘আরশিনগরের দিনলিপি’, ‘মহাবলেশ্বর পঞ্চগনি’, ‘ব্যাংকক বর্ণনা’, ‘নেপালের চিতবনে’, ‘কাকানিতে কেউ যায় না’, ‘বনভূমি, মনোভূমি’, ‘ম্যাকলাস্কিগঞ্জ বেতলা মারুমার’, ‘সুন্দরীকাটির বনী’, ‘ভাস্কো দা গামার দেশে’, ‘নিঃসীমানার বেড়া’, ‘জোহানেসবার্গের জলছবি’, ‘ভূস্বর্গের দিনলিপি’, ‘বর্ণময় বোর্নিও’, ‘কলম্বাসের নিজের দেশে’, ‘ফুমদি, সাঙ্গাই, লোকতাকের দেশে’, ‘বাইরে, দূরে’, ‘বড়াপানি’, ‘সামচি মালবাজার ঝালং’, ‘রূপমতীর দেশে’, ‘পুনরাগমনায় চ’ ও ‘মেন্দাবাড়ির গল্পো’। প্রত্যেকটা পর্বের প্রয়োজনীয় ছবি সংযোজিত হয়েছে যা তুলেছেন লেখক নিজেই। পড়ার ঘোরে পাঠক এক সময় নিজেকে আবিষ্কার করবেন উক্ত স্থানে। অচেনাকে চেনা, অজানাকে জানা মানুষের চিরন্তন কৌতূহল। বইটি সেই কৌতূহল মেটাবে পাঠকের। ‘নিঃসীমানার বেড়া’ ভ্রমণবিষয়ক বইয়ের লেখক কৌশিক লাহিড়ী এ দিক দিয়ে পুরোপুরি সফল। পাঠককে তিনি মন্ত্রমুগ্ধের মতো লেখার জাদুতে আটকে রেখেছেন। পাঠক পড়তে পড়তে আস্বাদন করেছেন ‘নিঃসীমানার বেড়া’র অমৃতরস।

‘নিঃসীমানার বেড়া’ বাংলা ভ্রমণসাহিত্যে নিঃসন্দেহে এক অনন্য সংযোজন। বইটিতে ব্যবহৃত সাদাকালো ছবির পরিবর্তে রঙিন ছবি ব্যবহার হলে দাম বাড়লেও আরো আকর্ষণীয় হতে পারতো। মেকাপ ও নির্ভুল বানানের জন্য সতর্ক দৃষ্টি দেয়ার প্রয়োজন ছিল। সাদামাটা প্রচ্ছদটা আরো দৃষ্টিনন্দন করা যেত।

‘নিঃসীমানার বেড়া’ বইটি কলকাতা থেকে ১ শ্রাবণ, ১৪২১ প্রকাশ করেছে ট্র্যাভার্স প্রোডাকশনস অ্যান্ড পাবলিকেশনস। ১৮৬ পৃষ্ঠার বইটির বিনিময় মূল্য ২৫০ টাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বুক রিভিউভ্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT