চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ডিসি-ইউএনও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
আদালত
A A
অনুচ্ছেদ

নিঃশর্ত ক্ষমা চেয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শামীম আলম ও তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

সেই সাথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মজিবুর রহমানের ৩টি পুকুর ভোগ-দখলে বাধা না দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি মো.ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে জেলা প্রশাসকসহ ৩ কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী শহিদুল ইসলাম খান। আর অপর পক্ষে ছিলেন আইনজীবী বদরুদোজ্জা  বাবু।

পরে আইনজীবী বদরুদোজ্জা  বাবু জানান, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মজিবুর রহমান ৩ টি পুকুর ভোগ-দখল করে আসছিলেন। কিন্তু ২০১৬ সালের ৩১ অক্টোবর সিরাজগঞ্জের জেলা প্রশাসক পুকুরগুলি ইজারা দিতে বিজ্ঞপ্তি জারি করেন।

পরে ওই বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেন মজিবুর রহমান সরকার। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ওই পুকুর ইজারা না দেওয়ার জন্য ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করেন।

Reneta

কিন্তু হাইকোর্টের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। কিন্তু গত ৩১ জানুয়ারি ওই পুকুর ইজারা দেওয়ার জন্য আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এরপরই সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ ৩ জনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন মজিবুর রহমান সরকার।

এই মামলার প্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. শামীম আলম ও তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমানকে তলব করেন আদালত।

সেই সাথে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার জেলা প্রশাসকসহ ৩ কর্মকর্তা স্বশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ব্যাখ্যা দিলে হাইকোর্ট ক্ষমা মঞ্জুর করে তাদেরকে অব্যাহতি দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইডেনে অবৈধ অভিবাসীদের শনাক্তে নতুন আইন কার্যকর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT