চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘না বলা’ শিখতে হবে: হাসান আজিজুল হক

সুব্রত গাইনসুব্রত গাইন
৯:৩৩ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, আমরা মাতৃভাষা উর্দু করার প্রতিবাদে যেভাবে না বলেছি, তেমনি অন্ধবিশ্বাসকে, ঘুষ নেওয়াকে, সাম্প্রদায়িকতাসহ প্রভৃতি অশুভ কাজকে আমাদের ‘না বলা’ শিখতে হবে।

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোট কাগজ ‘উত্তরণে’র বর্ষপূর্তি উপলক্ষ্যে শহীদুল্লাহ কলা ভবনের সামনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসান আজিজুল হক বলেন, বর্তমান প্রযুক্তি ব্যবস্থা আমাদের যান্ত্রিক করে তুলেছে। যার ফলে আমরা নিজেদের আধুনিক বলে দাবি করি। কিন্তু আধুনিকায়ন আমাদের কি সামনের দিকে নিয়ে যাচ্ছে নাকি পিছনের দিকে, এটাই আমরা আজ বুঝতে পারচ্ছি না। প্রযুক্তি যে আমাদের সমাজের মানবিক দিক থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে তা আমরা বুঝতেই পারি না।

তিনি আরো বলেন, অবকাঠামো আমাদের উন্নয়নের কারণ না হয়ে অধঃপতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের সংস্কৃতি, সাহিত্য কোথায়? আমরা এসব এখন হারিয়ে ফেলেছি। তাই এসব থেকে উত্তরণের জন্য যুব সমাজের এগিয়ে আসতে হবে। তাদের এই অবকাঠামো ভেঙে নতুন কিছু তৈরি করতে হবে। এজন্য পূর্বের ইতিহাস ধারণ করে সামনের দিকে নিয়ে যেতে হবে, সৃষ্টি করতে হবে নতুন বিশ্ব।

আলোচনা সভায় সদ্য নাট্য সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মলয় কুমার ভৌমিক বলেন, আমরা ছোট কাজগুলো ছোট মনে করে ফেলে রাখি। আসলে ছোট থেকে যে বৃহত্তের সৃষ্টি তা আমরা জেনেও না জানার ভান করি। ছোট কাজ করার মধ্যেই যে সৃজনশীলতা লুকিয়ে আছে এটা যারা করে তারাই জানেন। আবার শুধু কাজ করলেই হবে না এর সাথে নিজেদের সৎ, নীতিবান ও আদর্শ নিয়ে কাজ করলেই বড় কিছু করা সম্ভব। শুধুমাত্র চাকরি পাওয়াই পড়া-লেখার মূল উদ্দেশ্য না।

রাবি

আলোচনা সভা শেষ হওয়ার পর উত্তরণের সদস্যদের স্বরচিত কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Reneta

এর আগে সকাল সাড়ে ৯টায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু এক র‌্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ছোট কাগজরাবিহাসান আজিজুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT