চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসান আজিজুল হকের কল্পনাকেও হার মানিয়েছেন জয়া আহসান

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৬:২০ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
খাঁচা ছবিতে জয়া আহসান

খাঁচা ছবিতে জয়া আহসান

হাসান আজিজুল হক। বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক ও ছোটগল্পকার। ১৯৪৭ সালে দেশভাগে আটকে পড়া একটি ব্রাক্ষণ পরিবারের কাহিনী নিয়ে লেখা তার ছোটগল্প ‘খাঁচা’। তার এই গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’ মুক্তি পেয়েছে শুক্রবার।

ছবির নানা দিক নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেছেন হাসান আজিজুল হক।

শুরুতেই জানতে চাওয়া হয়, ‘খাঁচা ছবিটি তিনি দেখেছেন কিনা?’ তিনি বলেন: ছবির পরিচালক আকরাম খান নিজে রাজশাহীতে এসে আমাকে ছবিটি দেখিয়ে গেছে। সেসময় ছবির চিত্রায়ণ শেষ হলেও আরও অনেক কাজ বাকি ছিল। ছবি দেখে তখনই আমি মুগ্ধ হয়েছি।

Banglabid

ছবির চরিত্র নির্বাচন গল্পের সাথে কতোটা সামঞ্জস্যপূর্ণ? হাসান আজিজুল হক বলেন, ‘অত্যন্ত সুনিপুণভাবেই তা করা হয়েছে। সরোজিনী, অম্বুজাক্ষ এবং তার বাবার চরিত্রে মামুনুর রশীদের অভিনয়ে আমি মুগ্ধ হয়েছি। শুধু তারাই নয়, প্রত্যেকটি চরিত্র ছবিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’

জয়া আহসানের সরোজিনী চরিত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নানা বয়সে একজন হিন্দু নারীর রূপকে সে যেভাবে বিশ্বস্ততার সাথে ফুটিয়ে তুলেছে তা আমার কল্পনাকেও হার মানিয়েছে।’

তার মূল গল্প এবং চলচ্চিত্রে এর রূপান্তর প্রসঙ্গে খ্যাতিমান এ কথাসাহিত্যিক বলেন: গল্প থেকে ছবি বানাতে গেলে অনেক সময় কিছু ক্ষতি হয়, আবার অনেক সময় ভালোও হয়। আমি বলব, আমার গল্পটি বিশ্বস্ত থেকেছে।

হাসান আজিজুল হক
হাসান আজিজুল হক
Reneta

ছবির লোকেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘যখন ছবিটি বানানো হবে শুনছিলাম, তখন আমার সন্দেহ ছিল কোথায় পাওয়া যাবে এমন বাড়ি! কিন্তু তারা সেই বাধাকেও জয় করেছে। ছবিতে সর্পদংশনের দৃশ্য রয়েছে। তারা এমন বাড়ি নির্বাচন করেছে যেখানে বাস্তবেও ঘটতে পারতো।’

নিজের গল্প বলে নয়, একটি ভালো চলচ্চিত্র হিসেবে তিনি ‘খাঁচা’র সাফল্য কামনা করেন।

১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। তাদের স্বপ্ন তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। সেই স্বপ্নকে ঘিরে চলতে থাকে তারা। আর ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির জীবনের গল্প। অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের। ওপারে যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন-ই থেকে যায়।

ছবিতে দেশভাগের ফলে হাজারও ব্যক্তি জীবনের হাহাকার ফুটে উঠেছে একটি মাত্র পরিবারের প্রতিচ্ছবি ‍হয়ে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন এবং আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাঁচা ছবিজয়া আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT