চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না থেকেও ছিল সন্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ পূর্বাহ্ন ১৪, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

বর কেলির এক উপহার তুমুল আবেগাক্রান্ত করল কনে বেকি টার্নেকে (৪০)। বিয়ের অনুষ্ঠানে এমন অসাধারণ প্রাপ্তির কল্পনা কেউ করতে পারে? মাত্র ১৯ বছর বয়সী সন্তান ট্রিসটনকে ২ বছর আগে হারিয়েছেন বেকি। কিন্তু প্রবলভাবেই সেই সন্তানের উপস্থিতি ছিলো অনুষ্ঠানে। ছেলের জন্য একটি আসন খালি রাখা ছিল যেনে স্বর্গ থেকে খানিক ছুটি নিয়ে আসতে পারে সে। ট্রিসটনের হৃদপিণ্ড নিয়ে বেঁচে থাকা জ্যাকব কিলবির উপস্থিতিই আবেগের বাঁধ ভেঙ্গে দেয়। কিলবির বুকে স্টেথোস্কোপ বসিয়ে হৃদস্পন্দন শুনেন বেকি। এ যে তার সন্তানেরই অঙ্গ, এখনও জীবিত।

আলাস্কায় বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের হয়ে এসেছিলেন জ্যাকেব কিলবি। ক্যালিফোর্নিয়া থেকে ৩ হাজার মাইলেরও বেশি পথ অতিক্রম করে কেলিকে চমকে দিতে বরের বিশেষ উপহার হিসেবেই এসেছিলেন তিনি। এমন অপ্রত্যাশিত উপহার বাকরুদ্ধ করে দেয় বেকিকে, প্রথমবারের মতো জ্যাকোবের দেখা পান তিনি।

২০১৫ সালে মাত্র ১৯ বছর বয়সে আকস্মিকভাবেই মারা যান ট্রিসটন। মৃত্যুর পর তার হৃদপিণ্ডসহ অন্যান্য কয়েকটি অঙ্গও দান করা হয়। বিয়ের এই অনুষ্ঠানে তার হৃদপিণ্ড ছিল, তার জন্য একটি আসনও ছিল।

ট্রিসটনের জন্য ফাঁকা সিটটিতে এমন একটি বার্তাও রাখা হয়, “আমি স্বর্গে আছি। তোমার বিয়ের অনুষ্ঠান, এখন আমি কি করি? এই সময়টা তোমার সাথে কাটাতে আমি পৃথীবিতে নেমে আসবো। তাই আমার জন্য একটা সিট রেখে দিও, শুধু একটি খালি চেয়ার। তুমি হয়তো আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি সেখানে থাকবো।”

স্ত্রীকে চমকে দেওয়ার এই আয়োজন করা কেলি বিবিসিকে বলেন, “আমি চার-পাঁচ মাস আগে থেকেই জ্যাকবের সাথে এই চমক দেয়ার পরিকল্পনা করি। সে একজন অসাধারণ তরুণ।”

Reneta

অঙ্গদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি সকলকে উৎসাহিত করি, অনুরোধ করি অঙ্গদাতা হতে। এটা জীবন বাঁচায়, চিরদিনের জন্য জীবন বদলে দিতে পারে।”

ট্রিসটনের হৃদপিণ্ড নিয়ে বেঁচে থাকা জ্যাকবের কাছে অনুষ্ঠানের অভিজ্ঞতা “অপার্থিব, খুবই হৃদয় ছুঁয়ে যাওয়া এবং অবিশ্বাস্য আবেগের”। বেকির সাথে সবসময় যোগাযোগ রক্ষা করবেন জানিয়ে তিনি বলেন, “এটা শুধুই ভালোবাসা এবং দুই পরিবারের এক হওয়ার গল্প”।

বিয়ের দিনটি তার জীবনের শ্রেষ্ঠ দিন জানিয়ে বেকি ফেসবুকে জ্যাকবের প্রতি লিখেন, “এমন চমৎকার বিস্ময় কখনোই পাইনি। ট্রিসটনের হৃদপিণ্ডের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। এখানে থাকার জন্য ধন্যবাদ।”

বিয়ের অনুষ্ঠানের ছবিগুলো অনলাইনে বহুবার শেয়ার হয়েছে। অন্যান্য অঙ্গ দাতা-গ্রহিতা পরিবারদেরও হৃদয় ছুঁয়ে গেছে তা। একজন ফেসবুক ব্যবহারকারী বেকিকে উদ্দেশ্য করে বলেন, “অন্যের পরিবারকে জীবন দেওয়ার জন্য ধন্যবাদ। আমি একজন ছোট সন্তানের মা, যার হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে।”

একজন মা হিসেবে অপর একজন মাকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেন, “আমি খুবই দুঃখিত যে তুমি তোমার আদরের ছেলেকে হারিয়েছো। সত্যিই, তোমার পৃথিবী যখন বিপর্যস্ত, তখন তুমি অন্যকে জীবন দিতে চেয়েছো, অন্যকে আশা দিতে চেয়েছো, এটা আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত পাঠানো বিষয়ে নতুন করে যা জানাল ভারত

এপ্রিল ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ‘হরমুজ প্রণালি’ খুলে দিল ইরান

এপ্রিল ১৭, ২০২৬

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

এপ্রিল ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT