চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা বদল, কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
বিনোদন
A A

যখন কোনো সিনেমার গল্প তৈরি হয়, তখন গল্পের চরিত্রে কাকে নেয়া হবে সেই ব্যাপারেও একটি পরিকল্পনা করে ফেলেন নির্মাতা। কিন্তু সেই তারকার পছন্দ, শিডিউল এবং আরও নানা জটিলতার কারণে অনেক সময় একজনের বদলে আরেকজনকে নিতে হয়। সাম্প্রতিক সময়ে নির্মিত কলকাতার কিছু চলচ্চিত্রের তেমনই বদল হয়েছে তারকাদের:

‘বিবাহ অভিযান’-এ মিমি চক্রবর্তীর বদলে নুসরাত ফারিয়া: বিরস দাসগুপ্তের ‘বিবাহ অভিযান’ ছবিতে অভিনয় করার কথা ছিল মিমি চক্রবর্তীর। অঙ্কুশের বিপরীতে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু লোকসভা নির্বাচনে অংশ নেয়ায় ছবিতে থাকতে পারেননি মিমি। তার বদলে বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির গল্পে দেখানো হবে দুজন স্বামী সারাক্ষণ স্ত্রীদের থেকে পালিয়ে বেড়ায় এবং আরেকজন স্বামী তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে।

‘জ্যেষ্ঠপুত্র’তে অপরাজিতা অড্ডির বদলে সুদীপ্তা চক্রবর্তী: সুরিন্দর ফিল্মস ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যৌথ প্রযোজনায় তৈরি কৌশিক গাঙ্গুলির ছবি ‘জ্যেষ্ঠপুত্র’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু এই চরিত্রটির জন্য প্রথম প্রস্তাব দেয়া হয়েছিল অপরাজিতা অড্ডিকে। কিন্তু সময় দিতে পারেননি তিনি। তিনি তখন ‘বেলা শুরু’ ছবির কাজ শুরু করেছিলেন।

‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’তে রুক্মিণীর বদলে অর্পিতা চট্টোপাধ্যায়: অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত রূপকথার গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’। এই ছবিতে রাজার চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তার রানির রানী কুসুমকলির ভূমিকায় অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এই চরিত্রে অভিনয়ের কথা ছিল রুক্মিণীর। তবে পরে অর্পিতাকে নেয়া হয়।

‘কিডন্যাপ’ কোয়েলের বদলে রুক্মিণী: ৫ জুন মুক্তি পাবে দেব এর ‘কিডন্যাপ’। ছবির জন্য প্রথমে কোয়েলকেই নেয়ার কথা ছিল, কারণ পর্দায় দেব-কোয়েলের রসায়ন ভক্তদের খুব পছন্দ। কিন্তু শিডিউল দিতে না পারায় কোয়েলের বদলে রুক্মিণীকে নেয়া হয়।

‘হইচই আনলিমিটেড’ এ মিমির বদলে কৌশানি: দেব এর তারকাবহুল ছবি ‘হইচই আনলিমিটেড’ থেকে যখন হুট করে মিমি বের হয়ে গেলেন, তখন ভক্তরা চমকে গিয়েছিল। মিমির সিদ্ধান্ত বদলের কারণ জানা যায়নি। তার চরিত্রে পরে কৌশানি মুখোপাধ্যায়কে নেয়া হয়। পর্দায় দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৮ সালের দুর্গা পূজায় মুক্তি পাওয়া এই ছবিটি ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

Reneta

‘শাহ জাহান রিজেন্সি’তে জয়া আহসানের বদলে স্বস্তিকা: জয়া আহসান যখন ‘শাহ জাহান রিজেন্সি’ ছেড়ে দিলেন, তখন করবী গুহার চরিত্রের জন্য অভিনেত্রী খোঁজা শুরু করলেন সৃজিত। খবরটি ছড়িয়ে পড়ার পর গুজব রটে যে সৃজিতের সঙ্গে সামান্য ঝামেলা হওয়ায় ছবিটি ছেড়ে দিয়েছেন জয়া। কিন্তু পরে জানা যায়, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি থাকায় ছবিতে অভিনয় করেননি জয়া। জয়ার বদলে সেই চরিত্রের জন্য বেছে নেয়া হয় স্বস্তিকাকে। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়েলজয়া আহসানদেবনুসরাত ফারিয়াপ্রসেনজিৎমিমি চক্রবর্তীরুক্মিণীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: ২জন গ্রেফতার

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

এপ্রিল ২৪, ২০২৬

সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক উদ্ধার

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে হাম ও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

এপ্রিল ২৪, ২০২৬

উজবেকিস্তানকে হারিয়ে হকিতে ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT