চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক মান্নার জন্মদিনে ইমরানের কণ্ঠে গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০২১
বিনোদন
A A

কিংবদন্তী চিত্রনায়ক মান্না। তাকে বলা হয় গণমানুষের নায়ক। বুধবার এই নায়কের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে উদ্দেশ করে নতুন গান নিয়ে এলেন এ প্রজন্মের তারকা শিল্পী ইমরান।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে গানটি প্রকাশ করা হয় নায়ক মান্নার নিজ হাতে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ডিজিটাল প্লাটফর্ম ইউটিউব ও ফেসবুক পেজে।

গানটি প্রকাশের পর বহু মান্না ভক্ত তাদের প্রিয় নায়ককে নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করেন।

চিত্রনায়ক মান্নাকে নিয়ে লেখা ‌‘স্বপ্ন ছিল তার হব পর্দা নায়ক’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। গানটির সুর করেছেন পূলক অধিকারী এবং সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান।

গানটিতে কণ্ঠ দিয়ে বেশ উচ্ছ্বসিত ইমরান। তিনি বলেন, আমার ভীষণ পছন্দের একজন মানুষ ছিলেন মান্না ভাই। মূলত তার আমি একজন বড় ফ্যান। আমার আক্ষেপ ছিল যদি মান্না ভাইয়ের লিপে আমার গানটি যেত! তবে আমি যখন শোবিজে আসি তখন তিনি আমাদের ছেড়ে চলে যান। সেই আক্ষেপের কিছুটা হলেও কমলো। কারণ মান্না ভাইকে নিয়ে আমি গানটি করতে পেরেছি। সেজন্য এই প্রজেক্টের সাথে জড়িত সকলকেই ধন্যবাদ। আশাকরি গানটি সবার ভালো লাগবে।

গানটি প্রসঙ্গে কবির বকুল বলেন, গানটি লিখতে প্রায় ২ মাস সময় লেগেছে। কারণ, এটি আমার কাছে অনেক স্পেশাল। আমি সৌভাগ্যবান, মান্না ভাইয়ের ক্যারিয়ারের বেশিরভাগ হিট গান আমারই লেখা। সেই দায়বব্ধতা থেকে আমি গানটি লিখি। আশাকরি গানটি হিট হবে। মানুষের মুখে মুখে এই গানটি থাকবে।

Reneta

কৃতাঞ্জলির উদ্যোগে গানটির সার্বিক সমন্বয়ের করেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। আর এটির মিউজিক ভিডিও করেছেন নৃত্য পরিচালক মাসুম বাবুল। মূলত এই প্রজন্মের কাছে মান্নাকে স্বরূপে উপস্থাপন করার লক্ষ্যেই গানটি তৈরি করা হয়েছে।

মান্নাকে নিয়ে ইমরানের কণ্ঠে গান:

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানকবির বকুলকবীর বকুলগানমান্নালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT