চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নায়ক’-এর দখলে দেশের বড় বড় সিনেমা হল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

১৯ অক্টোবর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বাপ্পী-অধরার সিনেমা ‘নায়ক’। কোন কোন সিনেমা হলে ছবিটি চলবে, সে হিসেব নিকেশ (হল বুকিং) চলছে এখন। মুক্তির এখন তিনদিন বাকী। তার আগেই ছবির নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান চ্যানেল আই অনলাইনকে বললেন, ৮০ সিনেমা হল বুকড হয়ে গেছে। আর হল বাড়ানোর ইচ্ছে নেই। যেসব হলে ছবি চলবে সেখানেই দিচ্ছি।

‘নায়ক’ ছবির নায়ক বাপ্পী চৌধুরী। এখানে তার বিপরীতে আছেন নবাগতা অধরা খান। আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, পাপিয়া প্রমুখ। এর আগে ১২ অক্টোবর নায়ক ছবির মুক্তির কথা থাকলেও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থেকে যায়। গত ২৮ সেপ্টেম্বর মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নায়ক’ ছবিটি।

এর ঠিক দুই সপ্তাহ পর ১২ অক্টোবর প্রযোজকের পক্ষ থেকে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিলে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজকের দায়ের করা মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় সম্ভব হয়নি। সব ধরনের জটিলতা শেষে অবশেষ মুক্তি পাচ্ছে ছবিটি ১৯ অক্টোবর।

Banglabid

ইস্পাহানী আরিফ জাহান বলেন, ঢাকার মধ্যে অভিসার, সনি, জোনাকি, সৈনিক ক্লাব, এশিয়া, পূরবী, বিজিবি, মুক্তি, যমুনা ব্লক বাস্টার এসব সিনেমা হলে চলবে নায়ক। বাকী কয়েকটা হল বাদে ঢাকা ও দেশের বড় বড় সিনেমা হলে চলবে নায়ক।

তিনি আরও বলেন, নায়ক ছবিটি গল্প নির্ভর। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই ছবিটি নির্মাণ করেছি।আমরা যারা পুরনো চলচ্চিত্র নির্মাতা আছি, ফিল্মের বাজারটা ঠিক ধরতে পারছি না। তাছাড়া আগের চিন্তাধারায় ছবি বানালে আর চলবে না। এতদিনে চলচ্চিত্রের বাজার ও দর্শকদের মতি-গতি বুঝলাম। দর্শক আসলে কেমন ধরনের ছবি পছন্দ করেন সেটা বুঝেছি। এ চিন্তা থেকে ‘নায়ক’ ছবিটি হবে একটি কোয়ালিটি সম্পন্ন ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরা খানচলচ্চিত্রনায়কবাপ্পী চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT