‘নায়করাজ রাজ্জাক আমাকে একটু ভয় পেতেন। কারণ আমি মুখে মুখে কথা বলতাম। কিন্তু উনি একটু চুপ থাকতো। আর আমাদের মধ্যে খুনসুটি ও ঝগড়া লাগতো।’
নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে এসব কথা বলে স্মৃতিচারণ করছিলেন ঢাকাই ছবির মিষ্টিমেয়ে খ্যাত অভিনেত্রী কবরী। মঙ্গলবার এফডিসির ফলজুল হক অডিটোরিয়ামে পরিচালক সমিতির আয়োজনে নায়ক রাজের জন্মদিন পালন করা হয়।
সেখানে কবরী বলেন, নায়করাজের সাথে আমার ভীষণ প্রতিযোগিতা হতো, হিংসা হতো। তবে এসবটাই কাজ নিয়ে। কাজের বাইরে আমাদের আমাদের নিজেদের বিদ্বেষ ছিল না।
তিনি বলেন, মাঝে রাজ্জাক সাহেব আর আমার মধ্যে গ্যাপ তৈরি হয়েছিলো। দূরত্ব ছিল, পরে কিন্তু সবঠিক হয়েছে। আমাদের মধ্যে কেমিস্ট্রিটা ছিল অনেক ভালো, একজন আরেকজনকে ভালো বুঝতাম। যে কারণে পর্দায় আমাদের দেখে দর্শক পছন্দ করতেন। আমাদের মধ্যে রসায়ন ভালো থাকলেও কাজের বিষয়ে আমাদের এক ধরনের হিংসা কাজ করত। তবে এই হিংসা ছিল পজিটিভ।








