চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়করাজের নামে সড়ক-স্থাপনা তৈরির পক্ষে তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘নায়করাজ রাজ্জাক যে উচ্চতার মানুষ, তাকে সেভাবে সম্মান করা উচিত। চলচ্চিত্রের যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন- এফডিসি, টেলিভিশন ইনস্টিটিউট, বঙ্গবন্ধু ফিল্ম সিটি এসব স্থানে নায়করাজ রাজ্জাকের নামে স্থাপনা তৈরি হতে পারে। বিশেষ করে, এফডিসির সামনে যে রাস্তা আছে, সেটার নামকরণ হতে পারে নায়করাজ রাজ্জাক সড়ক।’

বলছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নায়করাজ রাজ্জাককে নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ পরবর্তী সংবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আগামী ২১ আগস্ট ঢাকাই সিনেমার প্রাণপুরুষ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার( ১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে প্রামাণ্যচিত্রটি। এছাড়া ২১ আগস্ট স্টার সিনেপ্লেক্সে চলবে ‘রাজাধিকার রাজ্জাক’। তার আগে চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে আয়োজন করা হয় সংবাদ সমাবেশের।

যেখানে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এফডিসির সামনে নায়করাজের নামে রাস্তার নাম করণের ক্ষমতা আমার নেই। এটা সিটি কর্পোরেশনের কাজ। তবে এই প্রস্তাবটি তথ্য মন্ত্রণালয় থেকে আমি পাঠাতে পারি। আমি মনে করি শুধু রাস্তার নাম নয়, চলচ্চিত্র যেখানে নির্মাণ হয় সেখানে ওনার(নায়করাজ রাজ্জাক) স্থাপনা করতে হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, নায়করাজ রাজ্জাককে আমি চিনি সিনেমার পর্দার মাধ্যমে। সেই ৬০-এর দশক থেকে। ৬৫ সালে পাকিস্তান-ভারত যখন যুদ্ধ হলো সেই যুদ্ধের পরেই পাকিস্তানি চলচ্চিত্র বিশেষ করে ভারতীয় বোম্বে ও কলকাতার ছবি আসা বন্ধ হয়ে গেল। ওই যুদ্ধের আগ পর্যন্ত লাহোর, বোম্বে এবং কলকাতা এই তিন জায়গার নির্মিত ছবি প্রদর্শিত হতো। তখন নায়করাজের আগমন হয়েছিল। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের গন্ধরাজ। নায়করাজের হাত ধরেই বাংলা চলচ্চিত্রের উত্থান ও বিকাশ লাভ করে। তিনি বাঙালি নায়ক, জাত অভিনেতা।

সবশেষে তথ্যমন্ত্রী চ্যানেল আই ও শাইখ সিরাজ নায়করাজ রাজ্জাককে নিয়ে যে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে চলচ্চিত্রে আরো যারা প্রবীন অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরকে নিয়েও সরকারি ভাবে ‘রাজাধিরাজ রাজ্জাক’-এর মতো জীবনী নির্ভর প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নিবেন বলেও জানান।

Reneta

সংবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সৈয়দ আব্দুল হাদী, অভিনেতা ফারুক, গীতিকার ও পরিচালক মাজহারুল আনোয়ার, আমদাজ হোসেন, খুরশীদ আলম, চিত্রসমালোচক শফিউজ্জামান খান লোদী, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, শহীদুল আলম সাচ্চু, আলাউদ্দিন আলী, সুজাতা, মিশা সওদাগর, ফেরদৌস, পূর্ণিমা। পাশাপাশি উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্ণী, দুইপুত্র বাপ্পারাজ ও সম্রাট।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়করাজনায়করাজ রাজ্জাকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT