চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসির কার জায়গায় খেলবেন: বিসিবি সভাপতি

তামান্না তৃষাতামান্না তৃষা
৬:৩১ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

নাসির হোসেনকে সেরা একাদশে নিলে তাকে কার জায়গায় নেওয়া হবে সেই প্রশ্ন রেখেছেন খোদ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল আহসান পাপন এমপি। চাপমুক্ত হয়ে খেলতে পারলে ইংল্যান্ডকে হারানো সম্ভব বলেও জানান তিনি।

ইংল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডেতে একটুর জন্য জয়বঞ্চিত হওয়ার হতাশার মাঝে নাসিরকে দলে না নেওয়ায় প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে অভিজ্ঞ খেলোয়াড় নাসির হোসেনকে সাইডলাইনে রাখা কতটা যুক্তিযুক্ত তাও ব্যাখ্যা করেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, নাসিরকে আনতে হলে মোশাররফ রুবেলকে বসাতে হয়। তাহলে একজন বাহাতি স্পিনার নিয়ে ইংল্যান্ড টিমের সাথে খেলা রিস্কি হয়ে যায়। কারণ তাদের চারজন ডানহাতি হিটার ব্যাটসম্যান আছে।

‘বাংলাদেশ-ইংল্যান্ড’ প্রথম ওয়ানডেতে বেশ কিছু মিস ফিল্ডিং’এর পরও ব্যাট হাতে জয়ের সম্ভাবনা তৈরী করেছিলো ইমরুল-সাকিব জুটি। ৩১০ রানের টার্গেটের পেছনে ছুটতে গিয়ে তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, সাব্বির যখন ব্যর্থ তখন ইমরুল-সাকিবের ১১৮ রানের পার্টনারশিপেই ছিলো জয়ের ইঙ্গিত। কিন্তু শেষ পর্যন্ত জয়ের দেখা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন বিসিবি প্রেসিডেন্ট।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ‘হাইলাইটস’ ইমরুলের ১১২ আর সাকিবের ৫৫ বলে ৭৯ রান। অন্যদেরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন বিসিবি সভাপতি।

নির্ভার হয়ে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে সিরিজে ফেরা সম্ভব বলে মনে করেন বোর্ড প্রধান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসির হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT