চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরের দিনে মাশরাফীদের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নাসির হোসেনের আঘাতে ১৪ রানে নেই আবাহনীর তিন উইকেট। ধুঁকতে থাকা দলকে পথ দেখালেন মোসাদ্দেক হোসেন সৈকত। অধিনায়কের ১০১ রানের অপরাজিত ইনিংসে আকাশী-নীলরা পেল ২১১ রানের পুঁজি। পরে ব্যাট হাতেও প্রতিরোধ গড়লেন নাসির। দলের বিপদের মুখে খেললেন ৪৫ রানের ইনিংস। তাতে ৩ উইকেটে জয় তুলে সুপার লিগে খেলার সম্ভাবনা জাগাল শেখ জামাল।

হাঁটুর অস্ত্রোপচারের পর মাঠে ফিরে নিজেকে মেলে ধরতে পারছিলেন না নাসির। অবশেষ বিকেএসপির মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁচা-মরার ম্যাচে তাকে দেখা গেল চেনা চেহারায়। অলরাউন্ড নৈপুণ্যে হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কারও।

ছোট লক্ষ্য পেলেও আবাহনীর শক্তিশালী বোলিং আক্রমণের সামনে শেখ জামালের ম্যাচ জেতা কঠিন হয়ে যায় ১২ রানে ২ উইকেট হারালে। তৃতীয় উইকেট জুটিতে ইমতিয়াজ হোসেন ও অনুতাপ মজুমদার ৬৯ রানের জুটি গড়ে জয়ের পথেই রাখেন দলকে।

সানজামুল ইসলামের জোড়া আঘাতে আবারও ম্যাচে ফেরে আবাহনী। দলীয় ৮১ রানের মাথায় সাজঘরে ফিরে যান ইমতিয়াজ (৩০) ও নুরুল হাসান সোহান। নাসিরকে সঙ্গে নিয়ে সেখান থেকে অনুতাপের পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি শেখ জামালকে দেখায় জয়ের স্বপ্ন।

দলীয় দেড়শর কাছে গিয়ে ৫৬ রানের ইনিংস খেলে অনুতাপ বোল্ড হন সাইফউদ্দিনের বলে। নাসিরও ফেরেন দ্রুত। ৪৫ রান করা এ ডানহাতি ব্যাটসম্যান বোল্ড হন সৌম্য সরকারে বলে।

৭ রানের ব্যবধানে থিতু দুই ব্যাটসম্যান আউট হলে আবারও চাপে পড়ে শেখ জামাল। লেগস্পিনিং অলরাউন্ডার তানবীর হায়দারের প্রতিরোধ সহজ করে দেয় জয়ের পথ। ৭ বল আগেই দলকে জিতিয়ে ৩৮ রানে থাকেন অপরাজিত।

Reneta

টেলএন্ডার এনামুল হক অপরাজিত থাকেন ১৫ রান করে। অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেন ৩৩ রান। তার আগে সপ্তম উইকেট জুটিতে জিয়াউর রহমানকে (১৬) নিয়ে ৩৪ রান যোগ করেন তানবীর।

সাইফউদ্দিন, সানজামুল ও সৌম্য নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম অপু। ৯.৫ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে উইকেটহীন থাকেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯নাসিরমোসাদ্দেকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT