ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর, মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় আটক সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে দুপুরে নাসিরনগর আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের বিচারিক আদালতে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
উল্লেখ্য যে, গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে ভাংচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮ টি পৃথক মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১’শ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।







