চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্স গণধর্ষণ ও হত্যা: রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহিনূর আক্তার তানিয়াকে গণধর্ষণের অভিযোগে জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন তার নিজ কর্মস্থল ইবনে সিনা মেডিকেল কলেজের নার্স ও ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু হয়। দুপুর ১২টার দিকে রাজধানীর কল্যাণপুরে ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন ইবনে সিনা মেডিকেল কলেজের তানিয়ার সহকর্মী নার্সরা।

গত সোমবার ঢাকা থেকে নিজের বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে শাহিনূর আক্তার তানিয়াকে গণধর্ষণ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীরা যৌন হয়রানিসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি নারীদের যৌন হয়রানিসহ ধর্ষণ, খুনের মতো ঘটনাগুলোতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যেনো এ ধরনের কর্মকাণ্ডের আগে অপরাধীরা হাজারবার চিন্তা করে।

একই শাস্তি দাবি করে দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অরগানাইজেশন নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, এই ধর্ষণকারীদের বিচার না হলে ধর্ষণ চলতেই থাকবে।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে কিংবা অপরাধীরা আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে গেলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সোমবার রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের এ নার্সকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠে স্বর্ণলতা পরিবহণের চালক ও সহকারীর বিরুদ্ধে। এরই মধ্যে এলাকাবাসীর বিক্ষোভের মুখে তাদেরকে আটক করেছে পুলিশ। তারা হলেন চালক নুরুজ্জামান (৩৯) ও সহকারী লালন মিয়া (৩৩)।

এ ঘটনায় গাড়ির চালক ও তার সহকারীসহ চারজনকে আসামি করে বাজিতপুর থানায় মামলা করা হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ হাবিবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, হত্যার আগে তানিয়াকে গণধর্ষণ করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে এর আলামত পাওয়া গেছে।

কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, বাসে একা পেয়ে তানিয়া গজারিয়া এলাকায় গাড়ীর চালক ও সহকারী তাকে ধর্ষণের পর হত্যা করে রাস্তায় ফেলে দেয়। সেখান থেকে এলাকাবাসী তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানিয়ার বড় ভাই বাদল মিয়ার অভিযোগ, ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে তার বোনকে হত্যা করা হয়েছে।

শাহিনুর আক্তার তানিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘূর্ণিঝড় ফণীর কারণে মোট ৫৩৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পরবর্তী

ভেজাল খাদ্যপণ্য নিয়ে হাইকোর্টের প্রশ্ন: সরকার কী করে?

পরবর্তী
করোনা

ভেজাল খাদ্যপণ্য নিয়ে হাইকোর্টের প্রশ্ন: সরকার কী করে?

টরেন্টোতে দেশের প্রথম অমনিবাস ‘ইতি, তোমারই ঢাকা’

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT