বাংলাদেশ

নার্গিসকে হত্যাচেষ্টার কথা আদালতে স্বীকার করেছে বদরুল

নার্গিসকে হত্যাচেষ্টার কথা আদালতে স্বীকার করেছে বদরুল

সিলেটের এমসি কলেজে খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করার হত্যাচেষ্টা মামলার আসামী বদরুল আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার দুপুরে অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম শারাবান তহুরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী জানান, বদরুল প্রাথমিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকে আদালতে নিয়ে আসা হয়েছে।

বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিল। তবে ছাত্রলীগ তার পদ খারিজের দাবি করে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়। কলেজছাত্রীকে হত্যাচেষ্টার কারণে বিশ্ববিদ্যালয় থেকেও তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এদিকে সিলেট মহিলা কলেজছাত্রী খাদিজার আক্তার নাগির্সের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠে সিলেট। হত্যার চেষ্টাকারীর সর্বোচ্চ শস্তির দাবিতে মানববন্ধন, মৌন মিছিলসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা।

হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তিসহ ৪ দফা দাবিতে কালোব্যাজ পরে ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল শেষে ক্যাম্পাসের সামনে আধঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। কর্মসূচিতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং সমাজের সবস্তরের মানুষের অংশগ্রহন করে।

সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বখাটে দুর্বৃত্ত বদরুল আলম।

ঘটনার পর নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে অস্ত্রোপচার হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার ভোরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

বিষয়:সিলেট-নার্গিস হত্যাচেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…