চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্গিসকে কোপানো বদরুলের সর্বোচ্চ শাস্তি চায় ছাত্রলীগ

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:৪৯ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা দুর্বৃত্ত বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ‘আমরা অস্বীকার করছি না যে বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক নয়। তবে বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে কর্মরত।’

বদরুলের রাজনৈতিক পরিচয় নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন চ্যানেল আই অনলাইনকে বলেন, ছাত্রলীগের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র অনুযায়ী শুধুমাত্র নিয়মিত ছাত্ররাই সদস্য হিসেবে সক্রিয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে, কোনো প্রতিষ্ঠানে কর্মরত কেউ পরবে না।

“তাছাড়া সংগঠনের নিয়ম অনুযায়ী ছাত্রলীগের যে কোনো সদস্য যদি কর্মক্ষেত্রে যোগ দেয় তবে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হয়। তাই বখাটে বদরুলের কোনো দায়িত্ব ছাত্রলীগ নিবে না।”

জানা গেছে, নাগির্সকে কুপিয়ে জখম করার পর ছাত্রলীগের নেতাকর্মীরা চিকিৎসাসহ সকল বিষয়ে সহযোগিতা করে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ইমরানসহ কয়েকজন বদরুলকে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে ওরাই ওসমানী হাসপাতালে নার্গিসকে ভর্তি করে।’

বর্তমানে নার্গিসকে নিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে বিস্তারিত খবরাখবর নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগে স্কয়ার হাসপাতালে গিয়েছিলাম, নার্গিসের অপারেশন হয়েছে, তার জন্য কয়েকজন ছাত্রলীগের কর্মীরা রক্তও দিয়েছে। নার্গিসের অভিভাবকের সঙ্গে আমার কথা হয়েছে। অভিভাবকরাও বদরুলকে বখাটে হিসেবেই অভিযুক্ত করেছে।’

Reneta

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখা এক প্রেসবিজ্ঞপ্তিতে নার্গিসের ওপর  নৃশংস এ হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সিলেটে কলেজ ছাত্রীকে কোপানোর ঘটনায় জড়িত যে দলেরই হোক তাকে বিচারের মুখোমুখি করা হবে।

সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম।

ঘটনার পর নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

সেখানে অস্ত্রোপচার হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় আজ (মঙ্গলবার) ভোরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নার্গিস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT