চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী বলে নভোচারি হতে পারেননি হিলারি

সাবরিনা হাসানসাবরিনা হাসান
১১:২১ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী, ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন আর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। দুই প্রার্থীর রাজনৈতিক জীবন নিয়ে অনেকটা জানা গেলেও তাদের ব্যক্তি জীবনের অনেক তথ্যই অজানা।

১৯৪৭ সালের ২৬ অক্টোবর জন্ম নেন বিশ্বব্যাপী আলোচিত যুক্তরাষ্ট্রের এই নারী রাজনীতিবিদ। শিকাগোতে বেড়ে ওঠা হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিসেবে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি।

মেরি এ্যানি ম্যাকলিউড এবং ফ্রেড ক্রিস্ট ট্রাম্পের ছেলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড জন ট্রাম্পের জন্ম ও বেড়ে ওঠা নিউইয়র্ক শহরেই।

ছোট্ট হিলারি
ছোট্ট হিলারি

অন্যদিকে, বাবা রিয়েল স্টেট ব্যবসায়ী হওয়ায় ব্যবসা-বাণিজ্যেই জড়িয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, প্রযোজনা, উপস্থাপনা এমনকি মিস ইউনিভার্সের স্পন্সর হিসেবেও কাজ করেন ট্রাম্প।

১৯৬৪’র মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর হয়ে ক্যাম্পেইন চালিয়েছিলেন হিলারি। কিন্তু, ৬৮’র নির্বাচনের সময় দল পরিবর্তন করে ডেমোক্র্যাট প্রার্থীর হয়ে কাজ করেন তিনি। জীবনের শুরু থেকে রাজনীতিতে জড়িয়ে পড়লেও নাসার নভোচারি হতে চেয়েছিলেন হিলারি।

কিন্তু নারীদের নভোচারি হিসেবে নেয়া হয় না বলে জানায় নাসা। ওদিকে, রাজনীতি সম্পর্কে পূর্বের তেমন কোনো অভিজ্ঞতা নেই ডোনাল্ড ট্রাম্পের। ১৯৮৭ সাল থেকে রিপাবলিকান পার্টিতে থাকলেও এরআগে কিছুদিন ডেমোক্র্যাট দলে ছিলেন তিনি।

স্বামী বিল ক্লিনটনের সঙ্গে হিলারি ক্লিনটন
স্বামী বিল ক্লিনটনের সঙ্গে হিলারি ক্লিনটন
Reneta

১৯৭৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিলারি। তবে, ব্যবসার সাথে ব্যক্তিজীবনেও খানিকটা এগিয়ে তিনবার বিয়ে করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

প্রথমবার প্রেসিডেন্ট পদে লড়লেও হোয়াইট হাউজে প্রবেশের অভিজ্ঞতা নতুন নয় হিলারির। ছিলেন সাবেক ফার্স্টলেডি আবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও সেখানে কাজ করেছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে কাজ করা ছাড়াও ওয়াটারগেট কেলেংকারি নিয়ে প্রেসিডেন্ট অভিশংসন তদন্ত কমিটির সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন হিলারি।

হাস্যোজ্জ্বল ট্রাম্প
হাস্যোজ্জ্বল ট্রাম্প

এছাড়া, শিশুদের স্বাস্থ ইন্স্যুরেন্স, ক্লিনটন স্বাস্থ সুরক্ষা প্ল্যান ছাড়াও কাজ করেছেন বিভিন্ন ইস্যু নিয়ে। আর তিনিই প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি বিশ্বের ১১২টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে।

মার্কিন নির্বাচনে ক্যাম্পেইনের শুরু থেকেই ভালো অবস্থানে থাকলেও পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ইমেইল কেলেংকারি নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হন হিলারি। রেহাই পাননি প্রতিপক্ষের কটুক্তি থেকেও। অপরদিকে, বরাবরই বেফাঁস মন্তব্যের জন্য আলোচিত ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।

নারীদের নিয়ে অরুচিকর মন্তব্যের ভিডিও ছাড়াও ক্যাম্পেইন চলাকালে একাধিক সময় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে নিজের অবস্থান থেকে ফসকে গেছেন রিপাবলিকান ট্রাম্প।

পরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
পরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বহু প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কে হচ্ছেন পরবর্তি বিশ্বনেতা তা জানার অপেক্ষায় বিশ্ববাসী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পহিলারি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT