চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী নির্যাতন বন্ধে সংঘবদ্ধ আন্দোলনের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
নারী
A A
নারী নির্যাতন বন্ধে আলোচনা সভা ও কর্মসূচি, নারী আন্দোলনের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নির্যাতন আন্তর্জাতিক সমস্যা হলেও বাংলাদেশে এর তীব্রতা অস্বীকার করা যায় না। এ বিষয়ে সচেতনতা তৈরি করার পাশাপাশি সবাইকে সংঘবদ্ধ আন্দোলনে এগিয়ে আসতে হবে।

‘নারীর প্রতি সহিংসতা নির্মূল করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠায় তারুণ্যের কার্যকর অংশগ্রহণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট’ আয়োজিত ওই বৈঠকে আলোচক হিসাবে ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ইতিহাসবিদ অধ্যাপক মেসবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সেক্রেটারি জামশেদ আনোয়ার তপন প্রমূখ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির আহবায়ক শিবলী হাসান।

বৈঠকে গীতি আরা নাসরিন বলেন, বাংলাদেশের রাস্তায় একজন নারীকে যেভাবে মনে করিয়ে দেয়া হয় যে, তার দিকে তাকানো যায়, যেভাবে ইচ্ছা দেখা বা কটুক্তি করা যায় তা আর অন্য কোথাও নেই।

তিনি বলেন, যৌন নির্যাতন একটি আন্তর্জাতিক সমস্যা। তবে বাংলাদেশে এর তীব্রতা অস্বীকার করা যাবেনা। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে স্কুল পর্যায়ে যৌন বিরোধী কমিটি গঠনে নজর দিতে হবে।

নারী নির্যাতন বন্ধ করতে সংঘবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক মেহবাহ কামাল।

Reneta

হাসান ইমাম বলেছেন, হাইকোর্ট থেকে নারী সেল গঠনের যে প্রক্রিয়া রয়েছে, তা সঠিকভাবে কার্যকর হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা দরকার।

২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে বর্ষবরণের অনুষ্ঠানে ভয়াবহ নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের মধ্য দিয়েই ‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট’ কাজ শুরু করেছিলো। ওই বছর ১৯ মে থেকে সব শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে সারাদেশে এই নিপীড়নবিরোধী কার্যক্রম কাজ শুরু করে। বর্তমানে জোটটি ‘ধর্ষণের বিরুদ্ধে জাগ্রত বাংলাদেশে’ স্লোগানে দেশের জেলা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে ‘জাগো মানুষ, জাগো বহ্নিশিখা’ ক্যাম্পেইন পরিচালনা করছে।

৩৬ বছর আগে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ২৫ নভেম্বর থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। সেই ধারাবাহিকতায় এই গোল টেবিলের আয়োজন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতনযৌন নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT