চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উটপাখি হয়ে বাঁচা যায় না, আমাদের মুখ খুলতে হবে

শাহানা হুদাশাহানা হুদা
২:৪৫ অপরাহ্ন ১৪, জুলাই ২০১৭
মতামত
A A
নারী নির্যাতন

এরকম একটি লজ্জাস্কর, বেদনাদায়ক ও অনভিপ্রেত বিষয়ে লিখবো, তা এখন পর্যন্ত আমার মন মেনে নিতে পারছে না। অথচ এইধরণের ঘটনা আমাদের সমাজে যে ঘটেনি বা ঘটছে না, তা নয়। তারপরও সামাজিক দায়বদ্ধতা ও ট্যাবুর কারণে আমরা এসব ঘটনা এড়িয়ে চলি এবং পারতপক্ষে কথা বলতে, সমাজে বা সংবাদমাধ্যমে আলোচনা করতে চাইনা। এত স্পর্শকাতর ও বিশ্বাসের সম্পর্ক নিয়ে হঠাৎ করে কোন কিছু বলে ফেলা যায়না। তাই বহুদিন ধরে, বহু জায়গা থেকে এধরণের নিপীড়নের কাহিনী শুনেও আমরা চোখ-কান সব বন্ধ করে থেকেছি। বাঁচতে চেয়েছি উটপাখি হয়ে।

কিন্তু ২/১ দিন আগে ঘটে যাওয়া একটি অপ্রিয় সত্য ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আর চুপ করে থাকা যাচ্ছেনা। অভিযোগে প্রকাশ আরমান নামে একজন অমানুষ ৮ বছর ধরে তার স্ত্রীর আগের ঘরের মেয়েকে বা সৎ মেয়েকে নানারকম ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে যাচ্ছে। ২০১৫ সালে নাকি মেয়েটিকে গর্ভপাতও করানো হয়েছিল। মেয়েটির বয়স এখন ২০ এবং এথন সে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। মুখ খুলেছে সমাজের সামনে। পুলিশ ঐ পিশাচটিকে রিমান্ডে নিয়েছে।

এইধরণের বিকৃতি নিয়ে যারা সমাজে বসবাস করছে, ঘর-সংসার করছে, তারা কারো বাবা, সৎ বাবা, কারো শ্বশুর, কারো ভাসুর, কারো ভাই, কারো চাচা বা মামা, কারো খালু বা ফুপা। সম্পর্ক যাই হোক, নারী বা মেয়েকে এরা দেখে শুধু যৌনকাজের যন্ত্র হিসেবে। তাদের লোভ যখন জেগে ওঠে, তারা তখন জানোয়ার হয়ে যায়। কাকে, কেন, কীভাবে নিপীড়ন, যৌন নিপীড়ন বা ধর্ষণ করছে সেটা ভাবার মতো মানসিকতাই তাদের থাকেনা। তাদের একমাত্র পরিচয় তখন ধর্ষক।

তা না হলে একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করতে পারে? একজন ভাই তার বোনকে ভোগ করতে পারে? একজন চাচা বা মামা পারে তাদের ভাই বা বোনের মেয়েকে ধর্ষণ করতে? যাদের কথা বললাম, এদের সবার ভূমিকা তাদের পরিবারের সন্তানদের বিশেষ করে মেয়েকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার। এবং ধরে নেই, শতকরা ৯৯ জনই তাই করে। বহু বাবা তার কন্যার সম্মান রক্ষার জন্য নিহত হয়েছেন, বহু ভাইকে প্রাণ দিতে হয়েছে বোনের সম্ভ্রম রক্ষার জন্য, কোন মেয়ে যখন বাবা-মাকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়ে, তখন তার চাচা বা মামাই হয় তার অভিভাবক। তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি- ঐ যে সমাজে এক ভাগ বা তার চেয়ে অল্প কিছু বেশি সংখ্যক ’অমানুষ ধর্ষক’ বসবাস করছে, এরাই এধরণের বিশ্বাস ও আস্থার সম্পর্কে খুব ছোট কিন্তু ভয়ংকরভাবে কালিমা লেপন করে।

একজন সন্তানের কাছে তার বাবা বটগাছের ছায়ার মতো। ধরাই হয় যে বাবা থাকা মানে সন্তান নিরাপদ। আমাদের রংপুর অঞ্চলে কথা আছে, ‘মা না থাকিলে মাওরিয়া (মায়া-মমতা, যত্নের অভাব), আর বাবা না থাকিলে হাউরিয়া (খাদ্যের ও আশ্রয়ের অভাব)।’ আমার বাবা আমার জীবনের আদর্শ। আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমার বাবা। আমার চলার শক্তি আমার বাবা। আমার মেয়ের কাছে তার বাবা বন্ধু এবং আশ্রয়। পৃথিবীতে বাবা অর্থ অভিভাবক, আশ্রয়দাতা, স্বপ্ন দেখনোর মানুষ, নিজের পায়ে দাঁড় করিয়ে দেয়ার শক্তি। আমি জানি একজন বাবা কীভাবে তার সন্তানকে আগলে রাখেন সারাটা জীবন ধরে।

শুধু কি জন্মদাতা বাবা? না, আমি অন্তত দু’জন সৎ বাবাকেও দেখেছি নিজের সন্তানের চেয়েও বেশি ভালবাসা ও স্নেহ দিয়ে মেয়েকে বড় করে তুলেছে, মানুষ করেছে। আমি এমন সৎ ভাইকে চিনি, যে তার সৎ বোনদের বড় করেছেন, পড়িয়েছেন এবং উপযুক্ত ঘরে বিয়ে দিয়েছেন।

Reneta

কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে অভিযুক্ত আরমানের মতো অসভ্য, ইতর প্রাণী একা নয়। তার মতো কিছু বিকৃত চরিত্র নানা মুখোশ পরে, নানা পরিচয়ে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। এরা খুব গোপনে এসব কাজ চালিয়ে যায়। মানুষ সমাজের ভয়ে মুখ খোলেনা, মেয়েরা সম্মানের ভয়ে মুখ খোলেনা বলে এইসব দুবৃর্ত্ত সুযোগ নিতেই থাকে।

প্রায় বছরখানেক আগে বিবিসি বাংলার একটি খবর আমাদের হাতে আসে। তাতে এধরণের বেশ অনেকগুলো ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। কিশোরী বয়সের একটি মেয়েকে তার বাবা দিনের পর দিন ধর্ষণ করেছে। কখনও ভুল বুঝিয়ে, কখনও ভয় দেখিয়ে। মেয়েটিকে একসময়ে গর্ভপাতও করাতে হয়েছে। আপাদমস্তক বোরকায় মোড়া একজন তরুণী সাংবাদিকের কাছে স্বীকার করেছেন, ‘দশ বছর বয়স থেকে আমার সৎ বাবা আমাকে ধর্ষণ করে। আমি কোন বাধা দিতে পারিনি, সেই ক্ষমতা আমার ছিলনা।’ পরে গর্ভবতী হয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তারই তাকে পুলিশের কাছে নিয়ে গিয়েছিল। পুলিশ ঐ ইতর লোকটাকে গ্রেপ্তার করেছে। ঘটনা জানাজানি হওয়ায় তাকে গ্রাম ছাড়তে হয়েছিল। সে আর কখনও গ্রামে ফিরে যায়নি। দেখা গেছে, আইনের আশ্রয় নিয়েছে যারা শুধু সেই ঘটনাগুলোই প্রকাশিত হয়েছে।

সবচেয়ে দু:খজনক ও ভয়াবহ ব্যাপার হলো অনেকক্ষেত্রে মা এসব অনাচারের কাহিনী জানলেও চুপ করে থাকেন, সমাজ ও সংসারের ভয়ে। সে স্বামীকেও কিছু বলেনা, মেয়েকেও বাঁচাতে পারেনা।

বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলীর বরাত দিয়ে বিবিসি বাংলার ঐ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ‘আত্মীয়-স্বজন, চাচা, মামা, খালু এবং বাবা দ্বারা যৌন নির্যাতনের অনেক অভিযোগ আমাদের কাছে আসে। তবে, তারা থানায় মামলা করতে চায়না। প্রথমত লোকলজ্জা ও পারিবারিক বন্ধনজনিত কারণে বিষয়গুলো পরিবারের মধ্যেই মিটিয়ে ফেলার চেষ্টা হয়।’

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ফরিদা আক্তার এ প্রসঙ্গে বলেছেন, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় এধরণের নিপীড়নের শিকার যারা, তারা পুরুষকে সহ্য করতে পারেনা এবং যৌন সম্পর্কের ব্যাপারে চরম অনাগ্রহী বা কোন কোন ক্ষেত্রে উল্টো মানে ডেসপারেট হয়ে উঠে। এর কোনটাই স্বাভাবিক যৌনজীবন নয়। তিনি জানিয়েছেন, প্রতিমাসে তিনি এধরণের তিন থেকে চারজন রোগী পান। দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই এধরণের নিপীড়নের ঘটনা প্রকাশ করছেন তারাই, যারা ঘটনা ঘটার পর মানসিক বা শারীরিক অসুস্থতা ও ট্রমায় ভুগছেন।

শুধু যে মেয়ে শিশুদের সাথেই এমন নিপীড়নের ঘটনা ঘটছে, তা নয়। ছেলে শিশুরাও এইধরণের নির্যাতনের শিকার হচ্ছে। বিবিসির রিপোর্টেও এধরণের দুটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। যেখানে খালা তার বোনের ছেলেকে এবং চার বছরের একটি ছেলে শিশুকে যৌন নিপীড়ন করেছে তার চাচাতো ভাই। সমকামীদের স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করে এমন একজন জানালেন, অনেক ছেলেই শিশু বয়সে ছেলেদের দিয়ে যৌন নির্যাতনের শিকার হতে হতে এইরকম যৌন সম্পর্কতেই অভ্যস্ত হয়ে পড়ে। অথচ আমরা সবসময় মনে করি ছেলে শিশুরা নিরাপদ। আবারও বলছি যৌন বিকৃতি সম্পন্ন ব্যক্তির হাত থেকে কেউ রক্ষা পায়না। মেয়েশিশু, ছেলেশিশু, কন্যা, আত্মীয়-অনাত্মীয় কেউ না।

ব্রেকিং দ্যা সাইলেন্স নামে একটি বেসরকারি সংস্থা ১৯৯৬ সালে যে প্রতিবেদন দিয়েছিল, তাতে বলা হয়েছিল, তারা যে ৫০ জনের সাক্ষাৎকার নিয়েছিল, তার মধ্যে ৪৬ জনই ছিলেন পরিবারের ভেতরে, আত্মীয় বা পরিচিতদের দ্বারা নির্যাতনের শিকার। তাদের মতে, বাংলাদেশের ৯০ শতাংশ শিশুই পারিবারিক গণ্ডিতে কোন না কোনভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। ব্যাপারটা রীতিমতো ভয়ংকর। এধরণের একটি অপরাধ অন্য যেকোন হাজারটা অপরাধের চেয়ে ভয়াবহ।

বছর খানেক আগে দিনাজপুরে বিভিন্ন উঠান বৈঠকে বসে যখন বেশ কয়েকজন নারীর কাছ থেকে এধরণের অভিযোগ পেলাম এবং দেখলাম অসহায় মা কাঁদছেন, একজন মা তার মেয়ের মৃত্যু কামনা করছেন, একজন মেয়েকে নিয়ে অন্য গ্রামে পালিয়েছেন, একটি মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের মানুষের দ্বারা অনাকাঙ্খিত গর্ভধারণের কারণে। তখন লজ্জায়, কষ্টে, ভয়ে আমরা কুঁকড়ে উঠেছিলাম। কী করবো? কাকে বলবো ? কেমন করে বলবো? বললেইবা সমাজ কীভাবে নেবে? এসব বিক্ষিপ্ত অনাকাঙ্খিত ঘটনার কথা কি বলা উচিত হবে? এরকম নানা প্রশ্ন আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এমনকী মানুষের জন্য ফাউন্ডেশনের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মসূচিতে যারা কাজ করছেন, তারা যখন এরকম একটি বয়ান রেকর্ড করে এনেছিল বেশ ক’বছর আগে এবং চেয়েছিল গণমাধ্যমে প্রচার করতে, অপরাধীর বিচার চাইতে, তখন আমরাই এর বিরুদ্ধে মত দিয়েছি। বলেছি সমাজে এর বাজে প্রভাব পড়বে, সর্ম্পকের ক্ষেত্রে অবিশ্বাস তৈরি হবে।

কিন্তু আজ পরিস্কার বুঝতে পারছি উট পাখি হয়ে বাঁচা যায়না। এ আচঁড় একদিন আমার ঘাড়েও এসে পড়তে পারে। আমরা সবাই লক্ষ্য করছি দিন দিন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ভয়াবহভাবে বাড়ছে। বিশেষ করে শিশু নানাভাবে পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে, কারণ শিশুই নির্যাতনকারীর সবচেয়ে সহজ শিকার- ঘরে এবং বাইরে। বিকৃত মনের ব্যক্তির হাত থেকে কেউ নিরাপদ নয়। আসুন সবাই সচেতন হই, শিশুদের সচেতন করি, অপরাধ প্রকাশ করি এবং এইসব জঘন্য অপরাধীর শাস্তির পথ খুলে দেই। এ সমাজ সবসময় ধর্ষণের শিকার নারী বা শিশুকে ধিক্কার দেয়, ধর্ষণকারীকে নয়। কিন্তু এখন আমাদের মুখ খুলতে হবে, ধর্ষণকারীকে চিহ্নিত করতে হবে- তার পরিচয় যাই-ই হোক।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Jui  Banner Campaign
ট্যাগ: নারী নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT