চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে চয়নিকা চৌধুরীর বিশেষ নিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
বিনোদন
A A

ছোট পর্দার দাপুটে নির্মাতা চয়নিকা চৌধুরী। এ পর্যন্ত নাটক ও টেলিফিল্ম মিলিয়ে প্রায় চারশো প্রোডাকশন সম্পন্ন করেছেন একাই। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র নির্মাণেরও। মিডিয়াতে নারী নির্মাতাদের কাছে অনুপ্রেরণার নাম চয়নিকা এবার আন্তর্জাতিক নারী দিবসে আসছেন দুটি ভিন্নধর্মী নির্মাণ নিয়ে।

নারীর চাওয়া পাওয়া আর সংকটগুলো উপযুক্ত ভাবে তুলে ধরতে নারীর চোখের বিকল্প নেই। সেই কাজটিই যেন প্রতিনিয়ত করে যাচ্ছেন চয়নিকা চৌধুরী। শুধু নারী দিবস বলে নয়, চয়নিকা চৌধুরী তার প্রায় প্রতিটি কাজের মধ্য দিয়েই বলে যান নারীর সুখ, দুঃখ, আনন্দ বেদনা, সংগ্রাম কিংবা সাফল্যের গল্প। নারী দিবসের দুটি নাটকেও এমন কিছু তুলে ধরেছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান তিনি।

‘প্রতিদিনের মতো একটি দিন’ নাটকের শুটিং চলাকালীন একটি স্থিরচিত্র…

নারী দিবসের দুটি বিশেষ নাটকের মধ্যে ‘প্রতিদিনের মতো একটি দিন’ নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও চয়নিকা। নাটকটির মূল চরিত্র নারী। তিনজন নারীকে ত্রিমাত্রিক ভাবে নাটকে উপস্থাপন করেছেন চয়নিকা। নির্মাতার দাবী, গলে অর্পা নামের একজন স্ত্রীর ভূমিকায় আছেন, তিনি যেমন একজন নারী। তার বাড়িতে একটি মেয়ে কাজ করে সেও একজন নারী, আবার অর্পার স্বামী যার সাথে পরকীয়া করে সেও একজন নারী। এই তিনজন নারীর মধ্যে আসলে একটাই রূপ। আর তিন নারীর চরিত্রেই অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। কেন তিনটি চরিত্রে তিশাই রোল প্লে করলেন, এটা নাটকটি দেখলেই দর্শক বুঝতে পারবেন। ফিল করতে পারবেন। আর বেশিদূর বলছি না, বাকিটা চমক হিসেবে তোলা রইলো!

নারী দিবসের রাতে ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত এই নাটকটি। যেখানে তিশা ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মুনিয়া, শাহেদ আলী, মনোজ প্রামানিক।

‘ওপারে দিগন্ত’ নাটকের একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ ও অর্শা…

অন্যদিকে নারী দিবসে চয়নিকার আরেক নাটক ‘ওপারে দিগন্ত’। এই নাটকটিও এই সময়েরই গল্প। যেখানে বড় চমক এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। দীর্ঘদিন চয়নিকার নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। বর্তমান আমেরিকায় বাস করা এই অভিনেত্রীকে ‘ওপাড়ে দিগন্ত’ নাটকে দেখা যাবে। ইফফাত আরেফিন তন্বীর রচনায় চয়নিকা পরিচালিক নাটকে তমালিকা ছাড়াও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, অর্ষা ও আজম খান। ব্ল্যাক এন্ড হোয়াইট নিবেদিত ‘ওপারে দিগন্ত’ নাটকটি শুক্রবার (৮ মার্চ) মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার হবে বলে জানিয়েছেন চয়নিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চয়নিকা চৌধুরীতিশানারী দিবসমিলনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT