নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন সেন্টার নারী ও শিশুদের সুরক্ষায় একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করেছে। এই অ্যাপ-এর সাহায্যে নারীরা যে কোন স্থানে আক্রান্ত হলে তার সংকেত পৌছে যাবে ন্যাশনাল হেল্পলাইন ১০৯১২, নিকটস্থ থানা এবং পুলিশ কন্ট্রোল রুমে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজ এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
রাজধানীর স্কাটনে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম জানান, প্রাথমিক পর্যায়ে এই অ্যাপটি টঙ্গী, কেরানীগঞ্জ এবং যশোরে পরীক্ষামূলক ভাবে চালু করা হবে।
এতে কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য ব্যক্তি উদ্যোগে ডে কেয়ার কার্যক্রম চালুতে সরকারী উদ্যোগে একটি নীতিমালা ও গাইড লাইন তৈরির কথা জানানো হয়।
এছাড়াও চলতি বাজেটে মহিলা ও শিশু বিষযক মন্ত্রনালয়ে অর্থ বরাদ্দ, ১৯টি কর্মসূচি ও অন্যান্য ১৭টি প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।









