চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বাংলাদেশের সমৃদ্ধি’র পথে বড় বাধা: লাক্সমি পুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৬
নারী, বাংলাদেশ
A A

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বড় বাধা। নারীর প্রতি সহিংসতাকে ‘পৃথিবীর সবচাইতে ভয়াবহ মানবসৃষ্ট দুর্যোগ’ বলে মনে করেন ইউএন উইমেন’র সহকারি কার্যনির্বাহী পরিচালক লাক্সমি পুরী। এ ‘দুর্যোগ’ প্রতিরোধে আরো জোরদার প্রয়াস এবং বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

ইউএন উইমেন এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা সফর করছেন লাক্সমি পুরী।

সফরের অংশ হিসেবে লাক্সমি পুরী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, জাতীয় সংসদের স্পিকার ড: শিরিন শারমিন চৌধুরি, বেসরকারি সংস্থা, সিভিল সোসাইটি, কুটনৈতিক মিশন এবং উন্নয়ন অংশীদার সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেন। তিনি নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা নির্মূল করার আহ্বান জানান। এটা করতে গেলে দীর্ঘমেয়াদী প্রয়াস এবং অর্থনৈতিক প্রতিশ্রুতির প্রয়োজন বলে মনে করেন তিনি।


প্রতিমন্ত্রীকে তিনি জানান, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর প্রতি সহিংসতা নির্মূল করা অন্যতম পূর্বশর্ত। কিন্তু বাংলাদেশে নারী নির্যাতনের হার লক্ষ্য করে দেখা যায়, বিশেষত: শিশু বিবাহ এবং গৃহস্থালী নির্যাতনের হার উচ্চ-মাত্রার। সাম্প্রতিক গবেষনায় (বিবিএস) দেখা যায়, প্রতিবছর এক কোটি বাংলাদেশী নারী শারিরীক বা যৌন সহিংসতার শিকার হয়।

লাক্সমি পুরীর এই সফর আগামীকাল গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এ অংশগ্রহনের মধ্য দিয়ে শেষ হবে, যেখানে ইউএন উইমেন হয়রানি প্রতিরোধ ও নিরপেক্ষ কর্ম-পরিবেশ নিশ্চিত করার জন্য বিদেশগামী গৃহকর্মীদের জন্য জেন্ডার সংবেদনশীল ‘এমপ্লয়মেন্ট কন্ট্যাক্টের’ সূচনা করতে যাচ্ছে।

বাংলাদেশ ইউএন উইমেন এবং এর অংশীদারী সংস্থাগুলো নারীর প্রতি সহিংশতা প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, নেতৃত্বের বিকাশ এবং জেন্ডার সংবেদনশীল জাতীয় পরিকল্পনা ও বাজেট প্রনয়ণে কাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্যা শিশুনারী নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিলের জন্য কান্না

পরবর্তী

মুক্তিযোদ্ধা নির্যাতন, অপমান এবং হত্যার বিরুদ্ধে শহীদ কন্যার ‘নীরব প্রতিবাদ’

পরবর্তী

মুক্তিযোদ্ধা নির্যাতন, অপমান এবং হত্যার বিরুদ্ধে শহীদ কন্যার 'নীরব প্রতিবাদ'

বিপিএল সেরা মাহমুদউল্লাহ রিয়াদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT