চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী: অর্থনৈতিক স্বাধীনতার বিকল্প নেই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:০৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A
নারীর

নারী দিবস আসলেই যেনো গণমাধ্যম তথা সামাজিক মাধ্যম জুড়ে নানা বিশেষণ আর সংবাদ-ফিচারের ছড়াছড়ি। আর অন্যসময়ে বছরজুড়ে নারীর নানা বঞ্চণা আর নির্যাতনের কথা। এসবের মধ্যেই বছর ঘুরে বিশ্ব নারী দিবস উপস্থিত, এ বছরের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।

এবারের নারী দিবস উপলক্ষে পুরো বিশ্বের মতো দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: নারীকে সাবলম্বী হতে হলে অর্থনৈতিক স্বাধীনতার বিকল্প নেই। সেই বিবেচনায় নারী শিক্ষা এবং কর্মক্ষেত্র সৃষ্টি করেছে সরকার। নারী সুরক্ষার জন্য করা হয়েছে আইন। জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদীয় উপনেতা সবাই মহিলা। এটাই বাংলাদেশে সবচেয়ে বড় অর্জন। অতীতে ধর্মের নাম নিয়ে বা সামাজিকতার কথা বলে নারীকে পশ্চাৎপদ করে রাখার অপচেষ্টা সমাজ থেকে দূর হয়েছে।

করোনা মহামারিকালে নারীর প্রতি সহিংসতা বেড়েছে, নারী কাজ হারিয়েছেন এবং সেবা কম পেয়েছেন। এরকম সংবাদ এবারের নারী দিবসে গণমাধ্যমে এসেছে। এসেছে নারী উদ্যোক্তাদের কাজ কমে যাবার খবর, প্রণোদনা কম পাওয়ার তথ্য। এসবের মধ্যেও সংসার ও সমাজের দুঃসময়ে নারীই টেনে নেয় তার চারপাশের মানুষকে।

অনেক দেশেই এখনও নারীদের অর্থনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা আছে। বাংলাদেশেও আছে। অর্থনীতিতে নারীর অংশগ্রহণের সূচকে বাংলাদেশের অবস্থান নিচের দিকে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উৎপাদন খাতে ক্লিনিং, লুব্রিকেটিং ও যন্ত্রাংশ সংযোজনের কাজে নারীদের অংশগ্রহণে আইনি বাধা আছে। আটটি সূচকের আলোকে ৩৫টি প্রশ্নের ভিত্তিতে এই সূচক প্রণয়ন করা হয়েছে। মোট নম্বর ছিল ১০০। এই ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪৯ দশমিক ৪। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থান ভারতের—৭৪ দশমিক ৪। সূচকে তার পরেই ৭৩ দশমিক ৮ পয়েন্ট নিয়ে আছে মালদ্বীপ ও নেপাল।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, এসএমই খাতে ডিসেম্বর পর্যন্ত প্রণোদনার ২০ হাজার কোটি টাকার মধ্যে ১৩ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে নারী উদ্যোক্তারা পেয়েছেন প্রায় ৫ শতাংশ বা ৬ কোটি ৩৭ লাখ টাকা। ডিসেম্বর পর্যন্ত বিতরণ হওয়া ২ লাখ ২০ হাজার কোটি টাকার মোট এসএমই ঋণের মধ্যে প্রায় ৪ শতাংশ পেয়েছেন নারীরা।

প্রধানমন্ত্রীর বক্তব্যে সরকারের সদিচ্ছার বিষয়টি স্পষ্ট হলেও বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে নারীরা অনেকটাই পিছিয়ে আছে অর্থনৈতিক অংশগ্রহণে। বলতে গেলে বছরজুড়ে চলা করোনার থাবা আরও পিছিয়ে দিয়েছে নারীকে। এই অবস্থার পরিবর্তন হয়তো একসময় ঘটবে, তারপরেও রাষ্ট্রীয় ও প্রতিষ্ঠানগত সরাসরি সাহায্য নারীর অর্থনৈতিক ও সামাজিক অংশগ্রহণ আরও বাড়ানো দরকার বলে আমরা মনে করি। তাহলেই হয়তো বৈষম্য কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে নারী সমাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী দিবসবিশ্বব্যাংকের প্রতিবেদনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT