চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীসেনাসহ কানাডায় বছরে এক হাজার সেনা যৌন হয়রানির শিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

কানাডীয়ান সেনাবাহিনীর প্রায় এক হাজার সদস্য গত এক বছরে যৌন হয়রানির শিকার হয়েছে। এর মধ্যে যৌন হয়রানির শিকার হওয়া নারী সদস্যের সংখ্যা পুরুষ সংখ্যার চেয়ে চারগুণ বেশি। শতকরা হিসেবে ৪.৮ শতাংশ নারীসেনা সদস্য কোনো না কোনো ভাবে হয়রানির শিকার হয়েছেন। অপরদিকে ১.২ শতাংশ পুরুষ সেনা সদস্য যৌন হয়রানির শিকার হয়েছেন।

সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিসটিক্স কানাডার পরিসংখ্যানে উঠে আসা আতঙ্কজনক এই তথ্যের কথা জানিয়েছে নতুন দেশ পত্রিকা।

৪৩ হাজারের বেশি সেনা সদস্য স্বেচ্ছায় স্ট্যাটিসটিক্স কানাডার এই সমীক্ষায় অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

স্ট্যাটিসটিক্স কানাডার এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর কানাডার সামরিক বাহিনীর প্রধান জেনারেল জনাথন ভান্স বলেছেন, প্রকাশিত তথ্যে তিনি খুবই বিরক্ত এবং বিব্রত। তিনি বলেন, অভিযুক্তদের সামরিক বাহিনী থেকে বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীর সদস্যদের যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনাটি বিব্রতকর বাস্তবতা। আমরা এটি বন্ধ করার চেষ্টা করছি। হয়রানির শিকার হয়েও যারা অভিযোগ করেননি, তাদের আশ্বস্ত করে সেনাপ্রধান বলেন, যৌন হয়রানি করেছে- এমন কোনো সেনাসদস্যকেই ছাড় দেওয়া হবে না।

যৌন হয়রানির শিকার হওয়া সেনাসদস্যদের সিংহভাগই রিজার্ভ ফোর্স হিসেবে অস্থায়ীভাবে কর্মরত। বেসামরিক কর্মস্থলের সঙ্গে তুলনা করে স্ট্যাটিসটিক্স কানাডা জানাচ্ছে, বেসামরিক কর্মস্থলের চেয়ে সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় যৌন হয়রানির শিকার হওয়ার সংখ্যা বেশি। বেসামরিক কর্মস্থলে মাত্র ০.৯ শতাংশ নারী পুরুষ গত বছর যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন।

Reneta

যৌন হয়রানির মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে অনভিপ্রেতভাবে শরীরে হাত দেওয়ার ঘটনা, শতকরা হিসেবে ১৩ শতাংশ। অন্যান্য ঘটনার মধ্যে রয়েছে যৌন আক্রমন, সম্মতি ব্যতিরেকে যৌন সম্পর্ক স্থাপন। এই হিসাবটা নিয়মিত বাহিনীর সদস্যদের মধ্যে ঘটা হয়রানির ঘটনার। এর বাইরে রিজার্ভ ফোর্সে কর্মরত সেনা সদস্যদের ক্ষেত্রেও একই ধরনের হয়রানির ঘটনা ঘটেছে।

নিয়মিত বাহিনীর সদস্যদের ১২ শতাংশই বলেছেন তারা একাধিকবার নানা ধরনের যৌন হয়রানির শিকার হয়েছেন। অপরদিকে ৭৭ শতাংশের অভিযোগ অনভিপ্রেতভাবে তাদের শরীরে হাত দেওয়া হয়েছে। অনভিপ্রেতভাবে শরীরে স্পর্শ করার শিকার হয়েছেন সর্বাধিক সংখ্যক নারী সদস্য।

যৌন হয়রানির শিকার হওয়া নারীদের ৪৯ শতাংশের অভিযোগ তারা সুপারভাইজার কিংবা সিনিয়র র্যাংকের অফিসারের হাতে হয়রানির শিকার হয়েছেন। অপরদিকে পুরুষদের চিত্রটা ভিন্ন। ৫৬ শতাংশ পুরুষের দাবি তারা সহকর্মীদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। ক্ষুদ্র একটা অংশ দাবি করেছেন, তারা সেনাবাহিনীতে কর্মরত স্বামী বা স্ত্রী, কমন ল পার্টনার বা প্রেমিক প্রেমিকার হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাযৌন হয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT